বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

নড়াইলের ওপর দিয়ে ট্রেন চলাচল শুরু!

ডেস্ক নিউজঃ
  • Update Time : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৮০ Time View

ডেস্ক নিউজঃ

নড়াইল রেল স্টেশনে মঙ্গলবার (২৪ডিসেম্বর) সকাল ৭টায় হুইসেল বাজিয়ে যাত্রীবাহী ট্রেন থামলো । নড়াইলবাসি দেখতে পেল প্রথম যাত্রীবাহি ট্রেন। মুহুর্তের মধ্যেই আনন্দের সাথে কাংখিত ট্রেনে উঠে পড়েন যাত্রীরা। এ উদ্বোধনী যাত্রীবাহি ট্রেনের মাধ্যমে নড়াইলের ওপর দিয়ে ট্রেন চলাচল শুরু হলো। বহু কাংখিত উদ্বোধনী ট্রেন বলে কথা। তাই নানাভাবে সাজানো হয়েছিল ট্রেনটি।
সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে যাত্রী নিয়ে নড়াইলের ওপর দিয়ে প্রথম ট্রেনটি যায়। ট্রেনে এলাকার লোকেরা দ্রুততম সময়ে যাতায়াত করতে পেরে বেজায় খুশী। নড়াইলবাসী দীর্ঘদিনের স্বপ্ন ছিলো রেলপথে রাজধানী ঢাকা সহ বিভিন্ন এলাকায় যোগাযোগ স্থাপন। এবার সেই স্বপ্ন পূরণ হলো। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের মাধ্যমে রেলপথ ব্যবহারের সুযোগ পেলো নড়াইলবাসী। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে প্রকল্পের আওতায় খুলনা-ঢাকা- বেনাপোল-ঢাকা-খুলনা রুটের ট্রেন চললো নড়াইলের বুকের ওপর দিয়ে।এ রুটে জাহানাবাদ এক্সপ্রেস ও রুপালী এক্সপ্রেস নামে একজোড়া ট্রেন চলাচল করবে।

নড়াইল রেল স্টেশন মাস্টার উজ্জ্বল কুমার বিশ্বাস জানান, নড়াইলের মানুষ ট্রেনে মাত্র ২ ঘণ্টা ৩০ মিনিটে ঢাকা যেতে পারবে। ‘রেলের দেয়া সময়সূচি অনুসারে, জাহানাবাদ এক্সপ্রেস খুলনা থেকে ছাড়বে সকাল ৬ টায়। ট্রেনটির ঢাকায় পৌঁছানোর নির্ধারিত সময় সকাল ৯টা ৪৫ মিনিটে। ঢাকা থেকে আবার ট্রেনটি ছেড়ে যাবে রাত ৮ টায়। অন্যদিকে রূপসী বাংলা এক্সপ্রেস ঢাকা থেকে ছাড়বে সকাল ১০টা ৪৫ মিনিটে। ফিরতি যাত্রায় যশোর থেকে ট্রেনটি ছাড়বে বেলা ৩টা ৩০ মিনিটে। দিনে দু’বার ঢাকা-খুলনা ও ঢাকা- বেনাপোল পথে চলাচল করবে দু’টি ট্রেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin