রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
Title :
কালিয়ায় ১১ পুরিয়া গাঁজাসহ যুবক আটক, ১ বছরের কারাদণ্ড কালিয়ায় কুপনভিত্তিক মিড-ডে-মিল কর্মসূচির উদ্বোধন করলেন ডিপিইও জাহাঙ্গীর আলম কালিয়ায় এইচএসসিতে পাসের হার নিয়ে হতাশা! নড়াগাতীতে ঘরের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার কালিয়ায় কুপনভিত্তিক মিড-ডে-মিল চালুর প্রস্তুতি সভা অনুষ্ঠিত নড়াইলে ১০ পিস ইয়াবাসহ আটক ব্যক্তির ৬০ দিনের কারাদণ্ড নড়াইলে ১২ পিস ইয়াবাসহ এক ব্যক্তি আটক, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ কালিয়ায় প্রাইমারী স্কুলের ওয়াশ ব্লকের কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত নড়াগাতীতে মাদক ও চুরিসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার

“বৃটেনের কার্ডিফ শাহ জালাল বাংলা স্কুলে বাংলাদেশের মহাণ বিজয় দিবস উদযাপিত

হাকিকুল ইসলাম খোকন,নিউইয়র্কঃ
  • Update Time : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ৪২৩ Time View

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ

যথাযোগ্য মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের সাথে
বাংলাদেশের ৫৩ তম মহাণ বিজয় দিবস উপলক্ষে গণতন্ত্রের মাতৃভূমি নামে খ্যাত মাল্টিকালচারেল, মাল্টিন্যাশনালের বৃটেনের কার্ডিফ শাহজালাল বাংলা স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে গত ২১ শে ডিসেম্বর ২০২৪,শনিবার দূপুর ১২ টায় বিজয় ফুল কর্মসূচী সমাপনী অনুষ্ঠান ও বিজয় দিবসের আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
বাংলা স্কুল কমিটির সেক্রেটারি কমিউনিটি লিডার মকিস মনসুর এর সভাপতিত্বে এবং বাংলা স্কুল কমিটির ট্রেজারার এস এ খান লেনিন,এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় কমিউনিটি সংগঠক আক্তার উজ্জামান কুরেশি নিপু, আলহাজ্ব আনা মিয়া, এস এ রহমান মধু, দেওয়ান টুটুল চৌধুরী, শেখ আতিকুজ্জামান, শামীম চৌধুরী, স্কুলের শিক্ষিকা আফিফা জান্নাত,অবিভাবক মাহমুদ হোসেইন ও সৈয়দ রুহুল রহমান বক্তব্য রাখেন। খবর বাপসনিউজ ।
সভায় মুক্তিযোদ্ধে নিহত সকল শহীদানদের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন শাহজালাল মসজিদের ঈমাম ও খতীব মাওলানা কাজি ফয়জুর রহমান।

সভার সভাপতি, বাংলা স্কুল কমিটির সেক্রেটারি ও ইউকে বিডি টিভির চেয়ারম্যান মকিস মনসুর সহ বক্তারা বাঙ্গালী জাতির সর্ব শ্রেষ্ট অর্জন এ বিজয় আমাদের অহংকার, মুক্তিযুদ্ধের বিজয়কে সমুন্নত রাখতে স্বাধীনতার চেতনায় উজ্জীবিত হয়ে প্রবাসে বেড়ে উঠা নব প্রজন্মের মাঝে বাংলাদেশের কৃষ্টি সংস্কৃতি ও গৌরবময় অধ্যায় এবং মুক্তিযোদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার প্রতি গুরুত্ব আরোপ করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin