বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

নিউইয়র্কে আন্তর্জাতিক জেনোসাইড ও প্রতিরোধ দিবস পালিত এবং জাতিসংঘের সামনে র‍্যালি

হাকিকুল ইসলাম খোকন,নিউইয়র্কঃ
  • Update Time : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ২৮৪ Time View

হাকিকুল ইসলাম খোকন,বাপসনিউজঃ

নিউইয়র্কে আন্তর্জাতিক জেনোসাইড ও প্রতিরোধ দিবস পালিত এবং জাতিসংঘের সামনে র‍্যালি করেছে জেনোসাইড ’৭১ ফাউণ্ডেশন। গত সোমবার,৯ই ডিসেম্বর ২০২৪, জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক জেনোসাইড ও প্রতিরোধ দিবস উপলক্ষে দুই দিনব্যাপি বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে ঐতিহাসিক এই দিবসটি পালন করল জেনোসাইড ’৭১ ফাউণ্ডেশন, যুক্তরাষ্ট্র।খবর বাপসনিউজ ।
কর্মসূচীর মধ্যে বিশেষ করে বাংলাদেশ সহ সারা বিশ্বের বিভিন্ন দেশে সংঘটিত সকল জেনোসাইডে নিহতদের স্বরণ ও সন্মানে মোমবাতি প্রজ্জলন করা হয়। এছাড়া জহির রায়হানের প্রযোজিত ‘STOP GENOCIDE’ প্রমান্য চলচিএ প্রদর্শন এবং আন্তর্জাতিক গণহত্যা দিবসের তাৎপর্য ও “বাংলাদেশে আইসিটি-তে ৫ই আগস্ট ২০২৪ সালের আগে সংঘটিত তথাকথিত গণহত্যার দায়েরকৃত মামলা” শীর্ষক সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।এছাড়া নিউইয়র্ক জাতিসংঘ সদর দফতরে জাতিসংঘের সেক্রেটারী জেনারেল বরাবর স্বারকলিপি প্রদান করা হয়।আন্তর্জাতিক জেনোসাইড ও প্রতিরোধ দিবসে জাতিসংঘের সামনে র‍্যলি অনুষ্ঠিত হয় গত ৯ই ডিসেম্বর ২৯২৪,সোমবার , বিকাল ৩টায় “জেনোসাইড প্রতিরোধে বিশ্ব জনমত গঠন এবং ২০২৪ সালে আইসিটিতে
প্রতারণামূলকভাবে গণহত‍্যার নামে দায়ের করা সমস্ত মামলা যা গণহত্যা হিসাবে স্বীকৃত
নয়, তা প্রত্যাহারের দাবিতে” নিউইয়র্ক জাতিসংঘ সদর দফতরের সামনে বিক্ষোভ সমাবশ থেকে বাংলাদেশ সরকার বরাবর স্বারকলিপি প্রদান পাঠানো হয় এবং জাতিসংঘের সেক্রেটারী জেনারেল বরাবর স্বারকলিপি প্রদান করা হয় ।
জাতিসংঘ সদর দপ্তরের সামনে উপস্থিত ছিলেন জেনোসাইড ’৭১ ফাউণ্ডেশন যুক্তরাষ্ট্র এর সভাপতি ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন‍্যতম উপদেষ্টা ড.প্রদীপ রঞ্জন কর, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা রমেশচন্দ্র নাথ,সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান,দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী সিদ্দিকী,শেখ হাসিনা মন্ত্রের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন জলিল,বীর মুক্তিযোদ্ধা শওকাত আকবর রিচি,বীর মুক্তিযোদ্ধা ফারুক হোসাইন ও নিউইয়র্ক ষ্টেট আওয়ামী লীগ ও শেখ হাসিনা মন্ত্রের সহ সভাপতি সহ আবুল কাশেম ভূইয়া আরোও অনেকে ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin