বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

ব্রাজিলে বাংলাদেশ দূতাবাসে মহান বিজয় দিবস ২০২৪ উদযাপিত

হাকিকুল ইসলাম খোকন,নিউইয়র্কঃ
  • Update Time : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ৩৫৬ Time View

হাকিকুল ইসলাম খোকন,বাপসনিউজঃ

ব্রাজিলে মহান বিজয় দিবস ২০২৪ উদযাপন করেছে বাংলাদেশ দূতাবাস। গত সোমবার (১৬ ডিসেম্বর) যথাযোগ্য মর্যাদা এবং ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এ দিবসটি পালন করে তারা। ওই দিন সকাল ৯:৩০ টায় দূতাবাস প্রাঙ্গনে দিনের কার্যক্রম শুরু হয় জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে। জাতীয় পতাকা উত্তোলন করেন মান্যবর রাষ্ট্রদূত মিজ সাদিয়া ফয়জুননেসা। এ সময় দূতাবাসের সকল কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যবর্গ উপস্থিত ছিলেন।খবর বাপসনিউজ ।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব শুরু হয় দূতাবাসের কনফারেন্স কক্ষে সন্ধ্যে ৭:০০ ঘটিকায়। আলোচনার শুরুতেই মহান মুক্তিযুদ্ধ ও জুলাই -আগস্ট এর ছাত্র-জনতার অভ্যুত্থানের বীর শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করা হয় এবং মহান মুক্তিযুদ্ধ ও জুলাই -আগস্ট অভ্যুত্থানের উপর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নির্মিত প্রামাণ্যচিত্র ‘ ‘আধার পেরিয়ে’ প্রদর্শন করা হয়।
রাষ্ট্রদূত তার বক্তৃতার শুরুতে ‘৭১ এর মহান মুক্তিযুদ্ধ এবং ‘২৪ এর জুলাই -আগস্ট অভ্যুত্থানের সকল শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং বীর যোদ্ধাদের অবদান কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন।
রাষ্ট্রদূত ফয়জুননেসা বলেন, নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নির্দেশনায় দূতাবাস প্রবাসীদের কল্যাণে আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে। রাষ্ট্রদূত বাংলাদেশের উন্নয়নে প্রবাসীদের অবদান তুলে ধরেন এবং প্রবাসীদের বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর প্রতি আহবান জানান। তিনি বলেন, বৈধ পথে টাকা পাঠানো হলে অবধারিতভাবে দেশ ও জনগণের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে। তিনি একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় প্রত্যেককে যার যার অবস্থান থেকে কাজ করে যাওয়ার আহ্বান জানান।

তিনি আরো বলেন, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন প্রবাসীবান্ধব এই সরকার প্রবাসীদের কল্যাণে বহুমাত্রিক কার্যক্রম হাতে নিয়েছে। বাংলাদেশ দূতাবাস প্রবাসীদের কাংখিত সেবা যেমন পাসপোর্ট-ভিসা, কনস্যুলার সেবা, কর্মসংস্থানসহ কল্যানমূলক সকল প্রকার সেবা প্রদানে সর্বোচ্চ আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করছে।
অনুষ্ঠানে ব্রাজিলে বসবাসরত বাংলাদেশিগণ এবং দূতাবাসের সকল কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষাংশে সকলের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং অনুষ্ঠান শেষে অতিথিদের আপ্যায়ন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin