বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

নড়াইলে শিশু হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন!

ডেস্ক নিউজঃ
  • Update Time : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ২৭৯ Time View

ডেস্ক নিউজঃ

নড়াইলের লোহাগড়া উপজেলায় শিশু মো.শাহিন ফকির হত্যা মামলায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সাথে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও পাঁচ বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।
বুধবার (২০ নভেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো.শাজাহান আলী এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আসামীরা হলেন- লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের কালাচাঁদপুর গ্রামের শিমুল মল্লিক ওরফে শিমুল মুন্সি, সৈয়দ লিটন, জাহিদুর রহমান মিঠু, সৈয়দ জাহাঙ্গীর এবং শামিমা বেগম।
জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) আজিজুল ইসলাম ঢাকা মেইলকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, বিগত ২০১৫ সালের ৩০ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১ টার দিকে লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের কালাচাঁদপুর গ্রামের একটি পুকুর পাড়ে ময়লা আবর্জনার গর্ত থেকে ওই গ্রামের মো. শওকত ফকিরের ছেলে মো.শাহিন ফকির (১০) এর পচাঁ-গলা মরদেহ উদ্ধার করা হয়। এর আগে ২৪ সেপ্টেম্বর বিকেলে খেলাধুলা করতে গিয়ে নিখোঁজ হয় শাহিন। এজাহারে উল্লেখ করা হয় আসামীদের সাথে শাহিনের পরিবারের দীর্ঘদিন যাবত জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছিলো। এ নিয়ে শাহিন ফকিরকে হত্যার পর মরদেহ গুম করার চেষ্টা করা হয় বলেও এজাহারে উল্লেখ করা হয়।

এ ঘটনায় ওই বছরের ১ অক্টোবর তারিখে লোহাগড়া থানায় ৫ জনকে আসামী করে ও অজ্ঞাত ৩/৪ জনের নামে মামলা দায়ের করেন নিহত শাহিন ফকিরের চাচা মিজানুর ফকির। পরে ২২ নভেম্বর ২০১৫ তারিখে মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ বিচারিক পক্রিয়া শেষে আদালত ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও জরিমানার আদেশ দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin