বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

পুরোপুরি বিশৃঙ্খল অবস্থায় বাংলাদেশ—ট্রাম্পের নিন্দা

হাকিকুল ইসলাম খোকন,নিউইয়র্কঃ
  • Update Time : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ২২৩ Time View

হাকিকুল ইসলাম খোকন ,বাপসনিউজঃ

বাংলাদেশ এখন পুরোপুরি বিশৃঙ্খল অবস্থায় রয়েছে বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। দেশটির স্থানীয় সময় ৩১ অক্টোবর (বৃহস্পতিবার) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে তিনি এমন মন্তব্য করেছেন।
ট্রাম্প তার পোস্টে লিখেছেন, বাংলাদেশে হিন্দু, খ্রিস্টানসহ অন্য সংখ্যালঘুদের ওপর বর্বর হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। তারা (সংখ্যালঘুরা) বিভিন্নভাবে হামলা ও লুটের শিকার হচ্ছেন। বাংলাদেশ এখন পুরোপুরি বিশৃঙ্খল অবস্থায় রয়েছে।

ডোনাল্ড ট্রাম্প তার পোস্টে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের প্রতি বেশ আক্রমণাত্মক ভাষায় বলেন, চলমান সহিংসতায় সারা বিশ্বের হিন্দু সম্প্রদায়ের লোকজনকে রক্ষার বিষয়টিকে বাইডেন-কমলা প্রশাসন উপেক্ষা করে গেছে।
বাংলাদেশ প্রসঙ্গ টেনে ডোনাল্ড ট্রাম্প বলেন, দেশটি পুরোপুরি বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে রয়েছে এবং প্রেসিডেন্ট নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ও তার বস জো বাইডেন সারা বিশ্বের এবং যুক্তরাষ্ট্রের হিন্দু সম্প্রদায়ের লোজনের প্রতি অবজ্ঞার মনোভাব পোষণ করেছে।
ডোনাল্ড ট্রাম্প তার পোস্টে লেখেন, ‘আমি বাংলাদেশে হিন্দু, খ্রিস্টান ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন, যারা হামলা ও লুটতরাজের শিকার হচ্ছেন, তাদের ওপর বর্বরোচিত সহিংসতার তীব্র নিন্দা জানাচ্ছি। দেশটি পুরোপুরি বিশৃঙ্খল অবস্থায় রয়েছে।’
সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট তার পোস্টে আরও লেখেন, ‘আমার দৃষ্টিসীমায় থাকলে এমন ঘটনা ঘটত না। কমলা ও জো সারা বিশ্বের এবং যুক্তরাষ্ট্রের হিন্দুদের অবজ্ঞা করেছেন। ইসরায়েল থেকে শুরু করে ইউক্রেন এবং আমাদের নিজেদের দক্ষিণাঞ্চলীয় সীমান্ত পর্যন্ত তারা বিপর্যয়কর পরিস্থিতি তৈরি করেছে। তবে আমরা আমেরিকাকে আবারও শক্তিশালী হিসেবে প্রতিষ্ঠা করব এবং শক্তির মাধ্যমে শান্তি ফিরিয়ে আনব।’
ট্রাম্প বলেন, তার প্রশাসনের অধীনে ধর্মবিরোধী এজেন্ডা ও উগ্র বামপন্থিদের হাত থেকে হিন্দু আমেরিকানদের রক্ষা করা হবে। ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে তিনি বলেন, ‘আমার প্রশাসনের অধীনে ভারতের সঙ্গে অংশীদারত্বকে আরও বলিষ্ঠ করা হবে। পাশাপাশি আমার ভালো বন্ধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সম্পর্ক হবে আরও শক্তিশালী।’
ডোনাল্ড ট্রাম্প তার পোস্টে আরও বলেন, ‘কমলা হ্যারিস আরও আইন-কানুন ও উচ্চ করারোপের মাধ্যমে ছোট ছোট ব্যবসা প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেবেন। অন্যদিকে আমি কর কমিয়ে দেবো, নিয়ম-নীতির কাটছাঁট করব এবং ইতিহাসের সবচেয়ে ভালো অর্থনীতি উপহার দেবো। আমরা আবারও তা করব, যা হবে আগের চাইতে আরও বড় ও ভালো এবং সবচেয়ে ভালো। আমরা আমেরিকাকে আবারও মহান হিসেবে প্রতিষ্ঠিত করব।’
হিন্দু ধর্মাবলম্বীদের প্রতি দিওয়ালির শুভেচ্ছা জানিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘সবাইকে দিওয়ালির শুভেচ্ছা। আমি আশা করি, আলোর এই উৎসব খারাপের বিরুদ্ধে ভালোর বিজয়কে নিশ্চিত করবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin