বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

নড়াইলে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু!

ডেস্ক নিউজঃ
  • Update Time : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ২৯৬ Time View

ডেস্ক নিউজঃ

নড়াইলের লোহাগড়ায় বাসের ধাক্কায় হারেজ মোল্যা(৭৫) নামে এক বৃদ্ধ বাইসাইকেল চালক নিহত হয়েছে।
মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার যশোর-কালনা মহাসড়কের বসুপটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হারেজ মোল্যা ঐলোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের গীলাতলা গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার দিকে হারেজ মোল্যা নামের ওই বৃদ্ধ বাইসাইকেল যোগে গীলাতলা থেকে এড়েন্দা এলাকার দিকে যাচ্ছিলেন, লোহাগড়া উপজেলার যশোর-কালনা মহাসড়কের বসুপটি এলাকায় পৌছালে পেছন দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। এসময় সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। এতে তার চালিত বাইসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। তবে ঘাতক বাসটি ওই বৃদ্ধকে ধাক্কা দিয়ে দ্রুত গতিতে ঘটনাস্থল ত্যাগ করে বলে জানা গেছে।

এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আশিকুর রহমান বলেন, বসুপুটি এলাকায় বাসের ধাক্কায় একজন নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘাতক বাস ও চালককে আটকের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin