
মোঃ রাসেল হুসাইন নড়াইল।
নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের মল্লিকপুর গ্রাম বাসীর আয়োজনে পরিমল বিশ্বাসের বাড়িতে বাৎসরিক মতুয়া মহাউৎসব ও আলোচনা সভা অনুষ্ঠিত।
২৬ অক্টোবর শুক্রবার দিন ব্যাপি মতুয়া মহাউৎসব ও আলোচনা সভায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অসীম কুমার পাল সভাপতি শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদ মতুয়া মিশন নড়াইল।এছাড়াও উপস্থিত ছিলেন মতুয়া বিধান বিশ্বাস, মতুয়া গৌড় শীল, মতুয়া কুমারেশ রায়, মতুয়া বিপুল পাল, মতুয়া শিশুবর পাল, মতুয়া হৃদয়, মতুয়া মোহন্ত, মতুয়া গোবিন্দ বিশ্বাস, মতুয়া ষষ্ঠী রানী মন্ডল,মতুয়া কার্তিক মোহন্ত সহ মতুয়া মিশনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
মতুয়া উৎসবকে ঘিরে এলাকার ও বাইরের হাজার হাজার মানুষ এখানে আসেন। নাচে গানে মেতে উঠেন। সেই সাথে চলে ধর্মীয় আরাধনা ও বিভিন্ন আচার আনুষ্ঠানিকতা। ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় পূজা অর্চনা, প্রসাধ বিতরণ, ঠাকুরের লীলা প্রচার, পদাবলী কীর্তনসহ নানা আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হয় দিনব্যাপী এ মহাসম্মেলন।
প্রধান অতিথি সভাপতি অসীম কুমার পাল তার বক্তৃতাকালে বলেন, হিন্দু সমাজের বড় অংশীদার হচ্ছে মতুয়া সম্প্রদায়। মতুয়ারা সমাজে সবসময় শান্তির বার্তা বহন করে চলে।তিনি মতুয়াদের সবসময় ঐক্যবদ্ধ থেকে সামাজিক উন্নয়নে এবং ভালো কাজে অংশীদার হতে সকলের প্রতি আহবান জানান।