বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

কথায় কথায় বিএনপি কর্মীদের মামলার হুমকি দেন পিএস আফসার।

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ২৯৩ Time View

নিউজ ডেস্ক:

বিগত ৫ আগস্ট ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ  সরকার পতনের পর নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার জনগণ আওয়ামী লীগের অত্যাচারী  সাবেক সাংসদ মোহাম্মদ আলীর রাহুমুক্ত হয়। টানা ১৭ বছর ধরে হাতিয়ায় বিএনপি নেতাকর্মীদের লাগাতার হয়রানি, মামলা, হামলা, ছাড়াও হাতিয়ার নৌপথসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক চাঁদাবাজী করে হাতিয়েছিলেন কোটি কোটি টাকা। কিন্ত সেই অত্যাচারী মোহাম্মদ আলী আটক হবার পর হাতিয়ার  নতুন অভিশাপ হিসেবে মোহাম্মদ আলীর শূন্যস্থান পূরণ করার অপচেষ্টা চালিয়ে চলছেন আবুল হায়াত আফসার।  এই আফসার হাতিয়ার সাবেক স্বনামধন্য বিএনপির সাংসদ প্রকৌশলী ফজলুল আজিমের ব্যবসায়ীক পিএস। সামাজিক যোগাযোগমাধ্যমে খোদ বিএনপির ত্যাগী নেতাকর্মীদের অভিযোগ ধুরন্ধর আফসার হাতিয়ার নৌপথে ফের মোহাম্মদ আলীর মতো চাঁদাবাজি করে জনসাধারণ কে জিম্মি করার  অপতৎপরতা শুরু করেছেন। এছাড়া চেষ্টা করছেন হাতিয়ায় বিএনপির ত্যাগী নেতাকর্মীদের কোনঠাসা করার৷ এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকটা প্রকাশ্যেই বিএনপি নেতাকর্মীদের হয়রানিমূলক ও বিতর্কিত সাইবার সিকিউরিটি আইনে মামলা দেয়ার হুমকিও দিচ্ছেন পিএস আফসার৷ বিএনপি নেতাকর্মীদের দাবি, পিএস আফসার একসময় বিএনপির স্বনামধন্য সাবেক এমপি ফজলুল আজিমের বিরুদ্ধেও অপতৎপরতা ও অপপ্রচার  চালিয়েছিলেন, বিগত ১৭ বছরে তার কোন সাড়াশব্দ না থাকলেও হুট করে উড়ে এসে জুড়ে বসে হাতিয়ায় বিএনপি নেতাকর্মীদের কোনঠাসা করার অপচেষ্টায় লিপ্ত হয়েছেন আফসার৷ শুধু তাই নয় অত্যাচারী মোহাম্মদ আলীর সম্রাজ্যও ফিরিয়ে আনতে অপতৎপরতা শুরু করেছেন তিনি৷ আফসারের এমন সব অপতৎপরতার  ব্যাপারে হাতিয়ার সাধারণ বিএনপি নেতাকর্মীরা বিএনপির সাবেক সাংসদ প্রকৌশলী ফজলুল আজিমসহ বিএনপির হাইকমান্ডের দৃষ্টি আকর্ষণ করেছেন।

অভিযোগের বিষয়ে আবুল হায়াত আফসারের সাথে যোগাযোগ করার চেষ্টা করে পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin