রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন

নড়াইলে বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে ভিক্ষুকদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ

ডেস্ক নিউজঃ
  • Update Time : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ২৫৯ Time View

ডেস্ক নিউজঃ

নড়াইল সদর উপজেলায় ভিক্ষুক পুনবার্সন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় ভিক্ষুকদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার (৭ অক্টোবর) বিকাল সাড়ে ৫ টার দিকে সদর উপজেলা পরিষদ কার্যালয়ের এই আয়োজন করেন সদর উপজেলা প্রশাসন ও সমাজ সেবা কার্যালয়। এসময় উপজেলার ১০ জন ভিক্ষুকদের মাঝে নগদ অর্থ, সেলাই মেশিন, ছাগল ও মুদি দোকানি মালামাল বিতরণ করা হয়।
বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ অধিকার, সদর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা উত্তম সরকার, সমাজকর্মী মো. শহিদুল ইসলাম, বিধান চন্দ্র রায়, আশরাফুল ইসলাম,মোস্তাফিজ রহমান,পরিতোষ অধিকারী,এম এম তোফাজ্জেল হোসেন,শাহন বিশ্বাস, সুরাইয়া পারভিন, সবুজ বিশ্বাস ও জিহাদুল ইসলাম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin