বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

লোহাগড়ায় নদী ভাঙ্গন রোধে এলাকাবাসীর মানববন্ধন।

ডেস্ক নিউজঃ
  • Update Time : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ২৭৬ Time View

ডেস্ক নিউজঃ

নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের মঙ্গলপুর গ্রামে নদী ভাঙ্গন রোধে মানববন্ধন করেছে এলাকাবাসী। ৪ অক্টোবর (শুক্রবার) সকাল ৮ টায় ওই গ্রামে ঈদগাহের উত্তরে ভাঙ্গন কবলিত স্থানে এ মানববন্ধন করেন তারা।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত গ্রামটি প্রায় বিলুপ্তির পথে। বিগত কয়েক বছরে মঙ্গলপুর সরকারি প্রাইমারী স্কুল থেকে উত্তর পাড়া পর্যন্ত জিওব্যাগ ফেলে ভাঙ্গন রোধ করা হলেও স্কুল থেকে দক্ষিণ- পশ্চিমে ঈদগাহ পর্যন্ত এখনো রয়েছে ঝুকিপূর্ণ। দ্রুত পদক্ষেপ না নিলে তীরবর্তী প্রায় অর্ধশতাধিক পরিবার হারাবে তাদের বসতভিটাসহ আবাদি জমি। তাই আশু নদী ভাঙ্গন রোধের আহ্বান জানান ভুক্তভোগী এলাকাবাসী।
এ সময় বক্তব্য রাখেন, ওই গ্রামের সিদ্দিকুর রহমান চৌধুরী, জয়বাংলা খান, মোল্যা লেয়াকত হোসেন লিকু, এতিম শেখসহ ভুক্তভোগী মহিলারা।

এ বিষয়ে জেলা পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী উজ্জল কুমার সেন বলেন, উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষটি অবগত করে শিঘ্রই মধুমতী নদীতে ঝুঁকিপূর্ণ জায়গা চিহ্নিত করে ভাঙ্গন রোধের ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin