বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

নড়াগাতীতে দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় দেশীয় অস্ত্রসহ ০২ জন আটক।

ডেস্ক নিউজঃ
  • Update Time : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪৭৪ Time View

ডেস্ক নিউজঃ

নড়াইলের নড়াগাতী থানার খাশিয়াল (উত্তর পাড়া) গ্রামে দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় দেশীয় অস্ত্রসহ
হাসিব মোল্যা ও মোঃ মিকাইল মোল্যা নামে ০২ জনকে আটক করেছে নড়াগাতী থানা পুলিশ। গত ২৭ সেপ্টেম্বর (শুক্রবার) রাত পৌনে ১০ টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আটক হাসিব মোল্যা খুলনা জেলার দিঘলিয়া থানার গাজিরহাট গ্রামের মোঃ বেলাল মোল্যার ছেলে ও মোঃ মিকাইল মোল্যা খাশিয়াল গ্রামের মৃত সিরাজ মোল্যার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, খাশিয়াল উত্তরপাড়ায় মোল্যা ও শেখ গ্রুপ এর মধ্যে মারামারির ঘটনা ঘটে। জেলা পুলিশ সুপারের নির্দেশনায় নড়াগাতী থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে ০২টি ঢাল, ০২টি ফুলকুচি, ০১টি রামদা, ০১টি চাপাতি ও ০৮টি সরকিসহ দু’জনকে আটক করে। এ ঘটনায় নড়াগাতী থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। মামলা পরবর্তী আসামিদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin