মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
Title :
কালিয়ায় নেশাগ্রস্ত মাদকসেবিকে জেল জরিমানা নড়াগাতীতে অষ্ট্রীয়া প্রবাসীর মাছের ঘেরে চুরি! থানায় অভিযোগ দায়ের নড়াগাতীতে ড্রেজারে বালু কাটার অপরাধে ১ লক্ষ ৭০ হাজার টাকা জরিমানা নড়াইলে প্রাচীর তুলে বন্ধ করা হলো ২৫ টি জেলে পরিবারের যাতায়াতর পথ নড়াইলে কৃষি প্রকল্প ঘিরে অপপ্রচার, নিরাপত্তাহীনতায় উদ্যোক্তা নড়াইলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই  অনুষ্ঠিত কালিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যাপক অনিয়মের অভিযোগ, শ্রেণী শিক্ষকের দায়িত্বে দপ্তরী! কালিয়ায় হাম রুবেলা ক্যাম্পেইন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নড়াইলে সংরক্ষিত মহিলা আসনে আলোচনার তুঙ্গে রয়েছেন টুকটুকি বড়দিয়া বাজার ও গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন

সংস্কারের জন্য বাংলাদেশকে ৩.৫ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক

হাকিকুল ইসলাম খোকন,নিউইয়র্কঃ
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৬১ Time View

হাকিকুল ইসলাম খোকন ,বাপসনিউজঃ

অন্তর্বর্তী সরকারের নেওয়া অর্থনৈতিক, ডিজিটালাইজেশন, তারল্য, জ্বালানি এবং বিদ্যুৎ ও পরিবহনসহ বিভিন্ন সংস্কার উদ্যোগে পাশে থাকবে বিশ্বব্যাংক। এরই অংশ হিসেবে বাংলাদেশকে সাড়ে তিন বিলিয়ন ডলার সহায়তা দেবে সংস্থাটি।

গত ২৫ সেপ্টেম্বর বুধবার নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে এ সহায়তার কথা ঘোষণা দেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা। খবর বাপসনিউজ।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, অজয় বাঙ্গা বলেন, অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগে সমর্থন করে বিশ্বব্যাংক বাংলাদেশকে সাড়ে তিন বিলিয়ন ডলার সরবরাহ করবে।
দীর্ঘদিনের বন্ধু ড. মুহাম্মদ ইউনূসকে অজয় বাঙ্গা বলেন, সাড়ে তিন বিলিয়ন ডলারের মধ্যে অন্তত দুই বিলিয়ন ডলার নতুন ঋণ এবং আরও দেড় বিলিয়ন ডলার বিদ্যমান বিভিন্ন কর্মসূচিতে সরবরাহ করা হবে।
বৈঠকে অধ্যাপক ইউনূস অন্তর্বর্তী সরকারের নেওয়া ব্যাপক সংস্কার উদ্যোগের কথা তুলে ধরে বিশ্ব ব্যাংকের সহায়তা চান। প্রধান উপদেষ্টা বলেন, এটা বাংলাদেশকে ঢেলে সাজানোর বিরাট সুযোগ। বিশ্ব ব্যাংককে তার ঋণ কর্মসূচিতে সৃজনশীল হওয়ার কথাও বলেন ড. ইউনূস।
বিশ্ব ব্যাংক প্রেসিডেন্ট দক্ষিণ এশিয়ায় জ্বালানি সেক্টরে সহযোগিতা এবং কীভাবে নেপাল ও ভুটান জলবিদ্যুৎ উৎপাদিত জলবিদ্যুৎ বাংলাদেশ এবং ভারতের মতো প্রতিবেশীদের সঙ্গে শেয়ার করতে পারে তা নিয়ে আলাপ করেন।
এ সময় বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin