বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

যুক্তরাষ্ট্রে শেখ হাসিনা সংগ্রাম পরিষদের সংবাদ সম্মেলনে ১১দফা দাবী

হাকিকুল ইসলাম খোকন,নিউইয়র্কঃ
  • Update Time : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৪১ Time View

হাকিকুল ইসলাম খোকন,নিউইয়র্কঃ

আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহার করাসহ অন্তর্বর্তী সরকারের কাছে ১১ দফা দাবি জানিয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নবগঠিত সংগঠন ‘শেখ হাসিনা সংগ্রাম পরিষদ’।খবর বাপসনিউজ ।
এ উপলক্ষ্যে মঙ্গলবার,২৪ সেপ্টেম্বর ২০২৪, সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসে একটি পার্টি হলে সংবাদ সম্মেলন করে ৭১ সদস্যের সংগঠনটি।
এতে লিখিত বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের অন্যতম সমন্বয়ক ও যুক্তরাষ্ট্র যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ফরিদ আলম।
দফাগুলো হচ্ছে:
১. শেখ হাসিনার বিরুদ্ধে ‘ষড়যন্ত্রমূলক সব মিথ্যা মামলা’ প্রত্যাহার করতে হবে।
২. আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে সব ‘রাজনৈতিক মিথ্যা মামলা’ প্রত্যাহার এবং সব প্রকার ‘হয়রানি’ বন্ধ করতে হবে।
৩. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘ভাস্কর্য ভাঙচুর ও অবমাননাকারীদের’ গ্রেপ্তার ও শাস্তি নিশ্চিত করতে হবে।
৪. মুক্তিযুদ্ধের ইতিহাস ও ঐতিহ্যবাহী ৩২ নম্বর বাড়িতে ‘ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগকারীদের দেশদ্রোহী মামলার’ অধীনে বিচার ও শাস্তি দিতে হবে।
৫. সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর ‘নির্যাতন, ভাঙচুর ও উৎপাতকারীদের’ গ্রেপ্তার ও শাস্তি দিতে হবে। সব নাগরিকের জানমালের নিরাপত্তা বিধানে আইন-শৃঙ্খলা বাহিনীকে আরও জোরদার পদক্ষেপ নিতে হবে।
৬. বাংলাদেশে ‘মৌলবাদী সন্ত্রাস ও জঙ্গি তৎপরতা’ বন্ধ করতে হবে এবং রাষ্ট্রীয় সম্পদ ‘বিনষ্টকারীদের’ গ্রেপ্তার করতে হবে।
৭. শিক্ষকদের ‘অবমাননা ও জোরপূর্বক পদত্যাগ’ করানো বন্ধ করতে হবে এবং শিক্ষা প্রতিষ্ঠানে ‘সুষ্ঠু পরিবেশ’ ফিরিয়ে আনতে হবে।
৮. ‘ছাত্র আন্দোলনের নামে’ সারাদেশে যত হত্যাকাণ্ড হয়েছে তার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিচারের আওতায় আনতে হবে।
৯. আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড ‘নিষিদ্ধ করার ষড়যন্ত্র’ বন্ধ করতে হবে এবং দলীয় কর্মসূচি পালনের নিরাপত্তা দিতে হবে।
১০. বাংলাদেশে ‘গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য এই অসাংবিধানিক অবৈধ’ অন্তর্বর্তী সরকারকে পদত্যাগ করতে হবে।
১১. শেখ হাসিনাকে ‘বাদ দিয়ে’ বাংলাদেশে কোন নির্বাচন করা যাবে না।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সমন্বয়ক মিসবাহ আহমেদ, জামাল হোসেন, সাখাওয়াত হোসেন চঞ্চল, জামাল হোসেন, হুমায়ুন আহমেদ চৌধুরী, সেবুল মিয়া, আমিনুল ইসলাম, নুরুল ইসলাম, সাদেকুর রহমান, হেলিম উদ্দিন, আব্দুল ওয়াহিদ, জামাল আহামেদ, রিন্টু লাল দাস ও রহিমুজ্জামান সুমন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin