বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

নিউইয়র্কে দেখা হচ্ছে না ইউনূস-মোদির

হাকিকুল ইসলাম খোকন,নিউইয়র্কঃ
  • Update Time : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩২৯ Time View

হাকিকুল ইসলাম খোকন ,বাপসনিউজঃ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে অংশ নিতে সোমবার (২৩সেপ্টেম্বর) নিউইয়র্ক যাচ্ছেন। তবে নিউইয়র্কে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ইউনূসের দেখা হওয়ার সম্ভবনা নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন।

শনিবার (২১ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার জাতিসংঘ অধিবেশনে অংশগ্রহণ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্র উপদেষ্টা।
নিউইয়র্কে ইউনূস-মোদি বৈঠক হচ্ছে কিনা জানতে চাওয়া হয় তৌহিদ হোসেনের কাছে। জবাবে তিনি বলেন, ওনাদের দুজনের (ইউনূস-মোদি) উপস্থিতি নিউইয়র্কে একসঙ্গে হচ্ছে না। কারণ, মোদি একটু আগে চলে আসছেন। আর আমাদের প্রধান উপদেষ্টা একটু দেরিতে যাচ্ছেন। কাজেই তাদের ওখানে দেখা হওয়ার সম্ভবনা নেই বলেই মনে হচ্ছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র অনুযায়ী, আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনসহ অন্যান্য বিশ্বনেতার সঙ্গে বৈঠক করলেও মোদির সঙ্গে ইউনূসের সাক্ষাতের কোনো পরিকল্পনা নেই। এরই মধ্যে শেখ হাসিনার ইস্তফা এবং তার ভারতে অবস্থান নিয়ে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক কিছুটা অনিশ্চিত হয়ে পড়েছে।
গত ৫ আগস্ট প্রবল জনবিক্ষোভের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে আশ্রয় নেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। তারপর থেকে তিনি ভারতেই রয়েছেন।
এদিকে, বাংলাদেশের নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে নয়াদিল্লির সম্পর্ক নিয়ে তৈরি হয়েছে নানা সংশয়। প্রধান উপদেষ্টা ড. ইউনূস একাধিক বার শেখ হাসিনার প্রত্যর্পণ এবং ভারতে থেকে তার বিবৃতির প্রসঙ্গ তুলে কথা বলেছেন। বিষয়টি ভালো ভাবে নেয়নি দিল্লি।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর ঢাকা-দিল্লির দ্বিপক্ষীয় সম্পর্কে টানাপোড়েন দেখা দিয়েছে। এই টানাপোড়েন থেকে হয়তো উভয়পক্ষ চাইছে না নিউইয়র্কে ইউনূস-মোদির বৈঠক হোক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin