বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

নড়াইলে আওয়ামিলীগের ৭২ নেতাকর্মীসহ সময় টিভির সাংবাদিকের বিরুদ্ধে মামলা।

ডেস্ক নিউজঃ
  • Update Time : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪১৪ Time View

ডেস্ক নিউজঃ

মিছিলে হামলা ও গুলিবর্ষণের অভিযোগে নড়াইলে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজামুদ্দিন খান নিলুসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সময় টিভির নড়াইল প্রতিনিধি সৈয়দ সজিবুর রহমানকেও আসামি করা হয়েছে। এ মামলায় ৭২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়েছে।
১৯ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের দৌলতপুর এলাকার মো. ওয়াহিদুজ্জামান (৫৪) নড়াইল সদর আমলী আদালতে মামলার আবেদন করলে জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা মামলাটি গ্রহণ করে নড়াইল সদর থানা-পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন। মামলার বিষয়টি বাদী পক্ষের আইনজীবী জিয়াউর রহমান নিশ্চিত করেছেন।

সময় টিভির জেলা প্রতিনিধি সৈয়দ সজিবুর রহমানকে আসামি করায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়ে তিনি বলেন, মামলার বিবরণে সাবেক সরকারের পদত্যাগের দাবীতে সদর উপজেলার নাকশি বাজারের আন্দোলনকারীদের মিছিলে হামলার বিষয়টি বলা হয়েছে মুলত ওই দিন সংবাদ সংগ্রহে আমরা একাধিক সাংবাদিক উপস্থিত ছিলাম। অথচ কি কারণে মিথ্যা মামলায় আমাকে আসামি করা হল বুঝলাম না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin