
ডেস্ক নিউজঃ
নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নে লোনের টাকায় বিদেশ গিয়ে প্রতারনা শিকার হয়েছে ইব্রাহীম মোল্যা (৩৫) নামে এক যুবক। এ ঘটনায় অভিযুক্ত প্রবাসী ইউসুব শেখের কাছ থেকে টাকা ফেরত পেতে এলাকাবাসীদের নিয়ে মানববন্ধন করেছে ওই যুবক ও তার পরিবার। ১৭ সেপ্টেম্বর (মঙ্গলবার) দুপুরে ইউনিয়নের মাইগ্রাম চৌরাস্তায় এ মানববন্ধন করেন তারা। ইব্রাহিম মোল্যা ইউনিয়নের মাটিয়া ডাঙ্গা গ্রামের হোসেন মোল্যার ছেলে ও অভিযুক্ত প্রবাসী ইউসুফ শেখ একই ইউনিয়নের ওপার মাইগ্রামের মোশা শেখের ছেলে।

মানববন্ধনে ভুক্তভোগী ইব্রাহীম মোল্যা বলেন, ২০১৬ সালে আমিসহ ৫ জনকে বিদেশ (ওমান) পাঠানোর কথা বলে প্রবাসী ইউসুফ শেখ তার স্ত্রী সীমা বেগমের মাধ্যমে জন প্রতি ৩ লক্ষ ৯০ হাজার টাকা নেয় । আমি ব্র্যাক থেকে লোন নিয়ে ভিসার টাকা পরিশোধ করি। অতঃপর ওমান পাঠানোর পরে কোন কাগজপত্র ও মালিক না দিয়ে ১ মাস আটকে রেখে পুলিশে দিলে ৪৫ দিন জেল খাটিয়ে দেশে পাঠায় দেয়। পরবর্তীতে ইউসুফ এর বাড়ীতে এসে চাপ প্রয়োগ করলে ৪ জনের টাকা পরিশোধ করলেও দলীয় প্রভাব খাটিয়ে আমার টাকা দেয় না। এ দিকে ব্র্যাকের কিস্তি পরিশোধ করতে না পারার আমার বিরুদ্ধে মামলা হয়। এখন আমি সর্বশান্ত হয়ে বাড়ীও ঘুমাতে পারিনা। আমি আমার টাকা ফেরত চাই। এ ছাড়া বিষয়ে তিনি থানায় ও সেনাবাহিনীর কাছে অভিযোগ করবেন বলে জানান।
আরো বক্তব্য রাখেন, ভুক্তভোগীর পিতা- হোসেন মোল্যা, চাচা মোঃ হাসান মোল্যা, স্ত্রী মুর্শিদা বেগম, স্থানীয় ইউপি সদস্য কালাম মুন্সী ও মোঃ হিরাঙ্গীর মোল্যা প্রমুখ।
বক্তারা বলেন, আওয়ামিলীগ সরকার পতনের পর এ বিষয়ে একাধিকবার শালিস হলেও ইউসুফ শেখের স্ত্রী মেনে নেননি। ভুক্তভোগী যাতে টাকাটা ফেরত পায় এ দাবি তাদের।
এ সময় উপস্থিত ছিলেন মাইগ্রামের কামরুল শেখ, হাফিজুর গাজী, জাফর মুন্সী, বালাম মুন্সী সহ আরো অনেকে।

এ বিষয়ে অভিযুক্ত প্রবাসী ইউসুফ শেখের বাড়ীতে গেলে কাউকে পাওয়া যায়নি।