বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

লোহাগড়ায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালিয়েছে সেনাবাহিনীর বেসামরিক কর্মচারী। 

শেখ মিলটন, ষ্ট্যাফ রিপোর্টারঃ
  • Update Time : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৯৪ Time View

শেখ মিলটন, স্টাফ রিপোর্টার

নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের চরমল্লিকপুর গ্রামের আযম সরদারের বিবাহিত মেয়েকে নিয়ে পালিয়েছে সোহান নামে বাংলাদেশ সেনাবাহিনীর বেসামরিক কর্মচারী(জি আর্ম)। সোহান একই ইউনিয়নের পাঁচুড়িয়া গ্রামের ওহিদ মিস্ত্রী ও মহিলা মেম্বার শেফালী বেগমের ছেলে।

সুত্রে জানা গেছে, গত ৯ বছর পূর্বে নড়াইল সদর উপজেলার চন্ডিবরপুর গ্রামের নজরুল কাজীর প্রবাসী ছেলে সাজ্জাদ কাজীর সঙ্গে লোহাগড়া উপজেলার  মল্লিকপুর গ্রামের আযম সরদারের মেয়ে লাইজু বেগমের শরিয়ত মোতাবেক বিবাহ হয়। সংসার জীবনে তাদের ঘরে একটি কন্যা সন্তান জন্ম নেয়। ইতিমধ্যে সাজ্জাদের স্ত্রী পাচুড়িয়া গ্রামের সোহান বিশ্বাস ওরফে প্রিয়ের সঙ্গে পরোকিয়ায় জড়িয়ে পড়ে। সোহান বাংলাদেশ সেনাবাহিনীর (জি আর্মি) কচুক্ষেত সেনানিবাস ঢাকায় কর্মরত আছে।লাইজুর স্বামী সাজ্জাদ প্রবাসে থাকায় সোহান, লাইজুর সাথে পরোকিয়া জড়িয়ে পড়ে। এসময়ে সাজ্জাদের স্ত্রী লাইজু স্বামীর সঙ্গে অভিনয় করে বিভিন্ন সময়ে তার নিজ নামে ২৭ লাখ টাকা ও ১৬ ভরি স্বর্ন হাতিয়ে নেন। ইতি মধ্যে গত ৩০ জুলাই তারিখে লাইজু টাকা ও স্বর্ন অলংকার সহ বাড়ি থেকে সেনাবাহিনীর  বেসামরিক কর্মচারী সোহানের সাথে পালিয়ে যায় বলে স্বজনরা জানান।ওই দিন স্বামী সাজ্জাদ কুয়েত থেকে বাংলাদেশ আসেন। বাড়ি এসে জানতে পারেন তার স্ত্রী সোহানের সাথে পালিয়ে গিয়েছে। এঘটনা জানতে পেরে সাজ্জাদ পাগল হয়ে স্ত্রীকে বিভিন্ন এলাকা খোজাখুজি করেন।স্ত্রীকে কোথাও না পেয়ে লোহাগড়া থানায় একটি অভিযোগ করেন। 

 স্ত্রী ও সন্তান হারা সাজ্জাদের সাথে কথা হলে তিনি বলেন আমি জানতে পেরেছি যে আমার স্ত্রী সোহানের ( বাংলাদেশ সেনাবাহিনীর বেসামরিক কর্মচারী,জিআর্মি) সাথে টাকা ও স্বর্ন অলংকার নিয়ে পালিয়ে গিয়েছে। আমি থানায় অভিযোগ করেছি এবং সেনাবাহিনীর নিকট অভিযোগ করবো যাতে লম্পট সোহানের শাস্তি হয়। 

এবিষয়ে বাংলাদেশ সেনাবাহিনীর বেসামরিক কর্মচারী ( জি আর্মি) সোহান বিশ্বাস ওরফে প্রিয়র সাথে মোবাইল ফোনে কথা বলতে চাইলে তিনি বলেন আমি বাইরে আছি পরে কথা বলবো বলে ফোন কেটে দেন। 
সাজ্জাদের স্ত্রী লাইজুর বাবা আযম সরদারের কথা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন আমি ওই মেয়ের ব্যাপারে কিছু জানি না এবং তার পরিচয় দিচ্ছি না কারন মেয়ে আমার সম্মান ক্ষুন্ন করেছে। 

লোহাগড়া থানার মল্লিপুর ইউনিয়নের বিট অফিসার এস আই মোঃ সৈয়দ আলীর সংগে কথা হলে তিনি বলেন অভিযোগ পেয়েছি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin