বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

বাংলাদেশ সোসাইটি নিউইয়র্ক এর নির্বাচনে রুহুল—জাহিদ প্যানেল পরিচিতি সভা অনুষ্ঠিত

হাকিকুল ইসলাম খোকন,নিউইয়র্কঃ
  • Update Time : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩১৮ Time View

হাকিকুল ইসলাম খোকন ,বাপসনিউজঃ

বাংলাদেশ সোসাইটি নিউইয়র্ক এর নিরাচনে রুহুল—জাহিদ প্যানেলের আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হলো। গত রোববার ৮ সেপ্টেম্বর ২০২৪,নিউইয়র্ক এর বাংগালি অধ্যাষিত জ্যাকসন হাইটসের নবান্ন রেষ্টুরেন্টের পার্টি সেন্টারে এ প্যানেল পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। খবর বাপসনিউজ।।এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি মরহুম কামাল আহমদের স্ত্রী আফসারি আহমদ। মঞ্চে আসন গ্রহন করেন বাংলাদেশ সোসাইটির সভাপতি মোহাম্মদ রব মিয়া, নজির আহমদ ভান্ডারী, আনোওয়ারুল ইসলাম,মইনুজ্জামান চৌধুরী, গউস উদ্দীন খান,নাজমুল হাসান মানিক,আবুল খায়ের,জসিম উদ্দীন ভূইয়া, বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমান,শাহ আলম, জামান তপন,মনির হোসেন, মাওলানা আবু জাফর বেগ ও মাওলানা জাকারিয়া মাহমুদ। প্যানেলের সফলতা কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা আবু জাফর বেগ। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন জে মোল্লা সানী।

রুহুল—জাহিদ প্যানেলের প্রার্থীরা হচ্ছেন রুহুল আমিন সিদ্দিকী—সভাপতি,ফারুক চৌধুরী—সিনিয়র সহসভাপতি, আমিনুল ইসলাম চৌধুরী— সহসভাপতি,জাহিদ মিন্টু,সাধারন সম্পাদক, সরওয়ার খান – সহ সাধারন সম্পাদক, নওশেদ হোসেন কোষাধ্যক্ষ,মোহাম্মদ এস সাদী—সাংগঠনিক সম্পাদক, মনিকা রায় চৌধুরী—সাংস্কৃতিক সম্পাদক, নাদির আহমেদ আইয়ুব—সমাজসেবা সম্পাদক,

রোমানা আহমদ— সাহিত্য সম্পাদক, আলমগীর হোসেন —ক্রিড়া সম্পাদক ও শাহনাজ হোসেন—স্কুল ও শিক্ষা সম্পাদক। কার্যকরি কমিটির সদস্য পদে লড়ছেন মোহাম্মদ রব মিয়া,মোহাম্মদ তাজু মিয়া, এমডি এন ইসলাম, রফিকুল ইসলাম ডালিম ও সাইফুল ইসলাম। উল্লেখ্য আগামী ২২ অক্টোবর ২০২৪ বাংলাদেশ সোসাইটির নির্বাচন অনুষ্ঠিত। এতে ১৮ হাজার প্রবাসী বাংলাদেশি ভোট প্রদানের সুযোগ পাবেন। এই নির্বাচনে রুহুল—জাহিদ প্যানেলের বিপরীতে লড়ছেন সেলিম— আলী পরিষদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin