বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

নড়াইলে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি প্রদান

ডেস্ক নিউজঃ
  • Update Time : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩১২ Time View

ডেস্ক নিউজঃ

নড়াইলে সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে এগারোটার দিকে জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরীর কাছে স্মারকলিপি প্রদান করেছেন সার্ভেয়াররা। বৈষম্যবিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র-পেশাজীবি অধিকার বাস্তবায়ন পরিষদের প্যাডে এ স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে বলা হয়েছে, সরকারের বিভিন্ন দপ্তরে সার্ভেয়ার ও সমমানের পদে কর্মরত রয়েছেন সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা। কিন্তু দীর্ঘদিন ধরে তাঁরা বৈষম্যের শিকার। একই সমমানের প্রকৌশলীরা ১০ম গ্রেডে কর্মরত থাকলেও ১৪, ১৫ ও ১৬ তম গ্রেডে চাকরি করছেন সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারা। তাঁরা চান দ্রুত এ বৈষম্যের নিরসন হোক, না হলে উন্নয়ন কর্মকাণ্ড বাঁধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
এসময় জেলা প্রশাসকের কার্যালয়ের মো. জহিরুল ইসলাম, সদর উপজেলার মো. মোয়াজ্জেম হোসেন, কালিয়া উপজেলার বাবুল আক্তার, সড়ক ও জনপথের মামুনুর রশিদ, পানি উন্নয়ন বোর্ডের আশরাফুল ইসলাম, শামসুল আলমসহ জেলার বিভিন্ন দপ্তরে কর্মরত সার্ভেয়াররা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin