বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

লোহাগড়ায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করছেন বিএনপি নেতা।

ডেস্ক নিউজঃ
  • Update Time : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৩৭ Time View

ডেস্ক নিউজঃ

নড়াইলের লোহাগড়ায় প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করছেন কোটাকোল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বাবুল আহম্মেদ বাবু। ৬ সেপ্টেম্বর (শুক্রবার) সকাল ১১ টায় ইউনিয়নের মাইগ্রামের নিজ বাড়ীতে এ সংবাদ সম্মেলন করেন তিনি। বাবুল আহম্মেদ ওই গ্রামের তাহাজ্জত ফকিরের ছেলে।

সংবাদ সম্মেলনে বিএনপি নেতা বলেন, চলতি মাসের ৩ তারিখে ইউনিয়নের মাইগ্রাম প্রাইমারী স্কুলের মাঠে জাতীয়তাবাদী দল বিএনপির একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওই আলোচনা সভায় পার্শ্ববর্তী ৬ নং ওয়ার্ড সদস্য আওয়ামিলীগ সমর্থক নান্টু শিকদার উপস্থিত ছিল। এ ঘটনায় আমার সম্পৃক্ততা ও আমার স্থায়ী ঠিকানা নড়াগাতী থানার মাউলী ইউনিয়নের কাঠাদুরা গ্রাম উল্লেখ করে গত ৫ সেপ্টেম্বর আঞ্চলিক দৈনিক লোকসমাজ পত্রিকায় একটি মিথ্যা তথ্য দিয়ে “বিএনপির সভায় আওয়ামিলীগ ক্যাডারের উপস্থিতি নিয়ে প্রশ্ন” শিরোনামে নিউজ প্রকাশিত হয়। এহেন মিথ্যা নিউজ প্রকাশ করায় আমি সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন হয়েছি। আমি মুলতঃ কোটাকোল ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মাইগ্রামের স্থায়ী বাসিন্দা। এ ছাড়া ওই সভায় আওয়ামিলীগ সমর্থক নান্টু শিকদারের উপস্থিতির বিষয়টি পরিস্কার করেন। তবুও কে বা কারা আমাকে রাজনৈতিক ভাবে হেয় করার মানসে সাংবাদিকদের ভুল তথ্য সরবরাহ করে নিউজটি করেছে। এটা আমাকে নোংরা রাজনীতির শিকার বানানোর অপচেষ্টা মাত্র। তাই এই অসম্পূর্ণ, মিথ্যা ও ভিত্তিহীন নিউজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি সমর্থক মাইগ্রামের
পলাশ শেখ, মাটিয়াডাঙ্গা গ্রামের মোহাম্মাদ মোল্যা প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin