মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
Title :
কালিয়ায় নেশাগ্রস্ত মাদকসেবিকে জেল জরিমানা নড়াগাতীতে অষ্ট্রীয়া প্রবাসীর মাছের ঘেরে চুরি! থানায় অভিযোগ দায়ের নড়াগাতীতে ড্রেজারে বালু কাটার অপরাধে ১ লক্ষ ৭০ হাজার টাকা জরিমানা নড়াইলে প্রাচীর তুলে বন্ধ করা হলো ২৫ টি জেলে পরিবারের যাতায়াতর পথ নড়াইলে কৃষি প্রকল্প ঘিরে অপপ্রচার, নিরাপত্তাহীনতায় উদ্যোক্তা নড়াইলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই  অনুষ্ঠিত কালিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যাপক অনিয়মের অভিযোগ, শ্রেণী শিক্ষকের দায়িত্বে দপ্তরী! কালিয়ায় হাম রুবেলা ক্যাম্পেইন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নড়াইলে সংরক্ষিত মহিলা আসনে আলোচনার তুঙ্গে রয়েছেন টুকটুকি বড়দিয়া বাজার ও গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন

নড়াগাতীতে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের!

ডেস্ক নিউজঃ
  • Update Time : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৩২ Time View

ডেস্ক নিউজঃ

নড়াইলের নড়াগাতীতে ৫ম শ্রণীর এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের হয়েছে। বাঐসোনা দক্ষিণ পাড়া গ্রামের লম্পট ইকলাজ শিকদার (৪৫) কে আসামি করে ৪ সেপ্টেম্বর (বুধবার) শিশুটির মা লাবনী বেগম বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলা নম্বর-০১। লম্পট ইকলাজ শিকদার পলাতক রয়েছে। সে ওই গ্রামের মৃত নুরুল হক শিকদারের ছেলে। ং
এজাহার ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, গত ০২ সেপ্টেম্বর (সোমবার) ভোরে ওই শিশু বাড়ীর পাশে তাল কুড়াতে গেলে লম্পট প্রতিবেশী ইকলাজ শিকদার তাকে পাশেই আরেকটি গাছে ২০টি তাল পড়ে আছে বলে নির্জন জায়গায় নিয়ে ভয় দেখিয়ে জোরপূর্বক ধর্ষন চেষ্টা চালায়। অতঃপর শিশুটি অসুস্থ অবস্থায় বাড়ী এসে তার মাকে ঘটনা খুলে বললে স্থানীয়রা ইকলাজকে জুতার মালা পরিয়ে হেনস্তা করে এবং মামলার প্রস্তুতি নেয়। এদিকে মামলা ঠেকাতে বিভিন্ন মহলে দৌড়ঝাঁপ করে অবশেষে ব্যর্থ হয় ইকলাজ।
লম্পট ইকলাজের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।
এ বিষয়ে নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। আসামীকে আটকের চেষ্টা অব্যাহত আছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin