রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
Title :
কালিয়ায় ১১ পুরিয়া গাঁজাসহ যুবক আটক, ১ বছরের কারাদণ্ড কালিয়ায় কুপনভিত্তিক মিড-ডে-মিল কর্মসূচির উদ্বোধন করলেন ডিপিইও জাহাঙ্গীর আলম কালিয়ায় এইচএসসিতে পাসের হার নিয়ে হতাশা! নড়াগাতীতে ঘরের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার কালিয়ায় কুপনভিত্তিক মিড-ডে-মিল চালুর প্রস্তুতি সভা অনুষ্ঠিত নড়াইলে ১০ পিস ইয়াবাসহ আটক ব্যক্তির ৬০ দিনের কারাদণ্ড নড়াইলে ১২ পিস ইয়াবাসহ এক ব্যক্তি আটক, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ কালিয়ায় প্রাইমারী স্কুলের ওয়াশ ব্লকের কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত নড়াগাতীতে মাদক ও চুরিসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার

সিডনীতে অনুষ্ঠিত হলো ফাদার্স ডে প্রোগ্রাম, “মিট মাই সুপার হিরো:

হাকিকুল ইসলাম খোকন,নিউইয়র্কঃ
  • Update Time : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬২৬ Time View

হাকিকুল ইসলাম খোকন,বাপসনিউজঃ

সিডনীতে গত রবিবার ১ সেপ্টেম্বর ২০২৪,অনুষ্ঠিত হলো অস্ট্রেলিয়া বাংলাদেশ হেলথ ফোরামের (এবিএইচএফ) পক্ষ থেকে, ফাদার্স ডে প্রোগ্রাম, “মিট মাই সুপার হিরো: পুরুষদের স্বাস্থ্যের উপর একটি আলোচনা”। অনুষ্ঠানে ফাদার্স ডে উদযাপনের পাশাপাশি পুরুষদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় বিষয়ে আলোচনা হয়৷

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেনেরাল প্র‍্যাক্টিশনার ডা: মাহবুবা খানম মুক্তা। বিশেষ অতিথি ছিলেন নাথান হ্যাগারটি – হুইপ এবং এমপি লেপিংটন, কারিশমা কালিয়ান্দা – পার্লামেন্ট সেক্রেটারি এবং এমপি লিভারপুল ও মাসুদ চৌধুরী – কাউন্সিলর ক্যাম্পবেলটাউন।

দৈনন্দিন জীবনের পুরুষের স্বাস্থ্য নিয়ে কথা বলেন ডা: সত্যজিৎ দত্ত। পুরুষের মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলেন সাইক্রিয়াস্টিক ডা: সামিয়া আরেফিন। আরো বক্তব্য রাখেন, ডা: শ্যাডী ওসমান, তিনি ছেলেদের স্বাস্থ্য বিষয়ে কি অত্যাধুনিক ইন্টারভেনশনাল রেডিওলজি সুবিধা আছে অস্ট্রেলিয়াতে, তা নিয়ে কথা বলেন।

একটি বিশেষ পর্ব পরিচালনা করেন বিশিষ্ট সাইকোলজিস্ট জন মার্টিন। সাথে ছিলেন আরিফা ফেরদৌস, সাবিতা রহমান, ফিরোজা বেগম, ডা: ফৌজিয়া সুলতানা। এই পর্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাইক্রিয়াস্টিক ডা: নাহিদ সিদ্দিকী।

অনুষ্ঠানে আগত শিশুরা তাদের বাবাদের উদ্দেশ্য করে নানা রকম গল্প বলে৷ এমন কি বড়রাও তাদের বাবার স্মৃতি মনে করে আবেগাপ্লুত হন। সবাই কে ধন্যবাদ জানান, ডা: রুমানা আফরোজ ও ডা: সুরঞ্জনা জেনিফার রহমান।

অনুষ্ঠানে সকলকে বৈকালিক নাশতা সরবরাহ করেন দি রয়াল প্ল্যাটার। সার্বিক ইভেন্ট প্ল্যানিং করেছিলেন রোজেস এন্ড রিবনস ইভেন্টস আর ফটোগ্রাফিতে ছিলেন ফটোলিয়ার আকাশ দে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin