বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

কালিয়ায় দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর!

ডেস্ক নিউজঃ
  • Update Time : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪৪২ Time View

ডেস্ক নিউজঃ

নড়াইলের কালিয়ায় দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত হয়েছেন বিএনপির পরিচয়দানকারী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ’লীগ নেতা আতাউর রহমান ওরফে আত্তাফ (৪৫)। ১ লা সেপ্টেম্বর (রবিবার) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বাবরা হাচলা ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের মুন্সীবাড়ি মসজিদ এর সামনে এ হামলার ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তরা কুপিয়ে আতাউরের মাথায় পেটে ও দুই হাতের কব্জি প্রায় বিচ্ছিন্ন করে চলে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে অবস্থা গুরুতর হওয়ায় ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করেন।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয়রা জানান, ঘটনার দিন প্রতি পক্ষরা ৩টি মোটরসাইকেলে ৬ জন এসে আতাউর রহমান এর মোটরসাইকেলের গতি রোধ করে এলোপাতারি কুপিয়ে হত্যার উদ্দেশে মাথায়, পেটে ও দুই হাত কেটে ফেলার চেষ্টা করে। আরো দীর্ঘ দিন যাবত ওই গ্রামে দুটি গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জেরে বিগত দিনেও উভয় পক্ষের অনেকেই হামলায় মারাত্নক আহত হয়েছে। এরই ধারাবাহিকতায় ইউনিয়নের চেয়ারম্যান মোজাম্মেল হক পিকুল ও তার সমর্থকদের দিকে আঙ্গুল তুলছেন ভুক্তভোগীরা বলে জানান তারা।

এ দিকে আহত আতাউর রহমানের এক স্বজন তাকে বিএনপির দলীয় লোক দাবী করলেও স্থানীয় ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিলন মোল্যা ও ইউনিয়ন বিএনপির সহ সভাপতি রিপন শেখ বলেন, আতাউর রহমান কখনো বিএনপির লোক ছিলনা। এখন বিএনপির পরিচয় দিয়ে বিভিন্ন ঘটনা ঘটাচ্ছে।

এ বিষয়ে ইউনিয়ন চেয়ারম্যান মোজাম্মেল হক পিকুলের সাথে কথা হলে বলেন, তিনি শারীরিক অসুস্থতার কারণে দীর্ঘদিন যাবত চিকিৎসার জন্য এলাকার বাইরে অবস্থান করছেন। এ বিষয়ে তিনি কিছুই জানেন না বলে জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin