বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

কালিয়া উপজেলা ওলামা পরিষদ ও সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে বন্যা দুর্গত এলাকায় ত্রান সামগ্রী প্রেরন।

ডেস্ক নিউজঃ
  • Update Time : শনিবার, ৩১ আগস্ট, ২০২৪
  • ৩৬১ Time View

ডেস্ক নিউজঃ

নড়াইলের কালিয়া উপজেলা ওলামা ও ইমাম পরিষদের উদ্যোগে ও সাধারণ শিক্ষার্থীদের প্রচেষ্টায় বন্যা দুর্গত এলাকায় ত্রান সামগ্রী প্রেরন করা হয়েছে। এ উপলক্ষে ৩১ আগষ্ট (শনিবার) বাদ মাগরীব বিপুল পরিমান মালামলসহ নোয়াখালীর উদ্দেশ্যে রওনা হয়েছে একটি ট্রাক। এ সময় ইউএনও কালিয়ার সার্বিক সহযোগিতার ভূয়সী প্রশংসা করেন ওলামা ও ইমাম পরিষদসহ সাধারণ শিক্ষার্থীরা।

এ সময় বক্তব্য রাখেন, উপজেলা ওলামা ও ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মুফতি শহিদুল ইসলাম, সহ সভাপতি ও উপজেলা জামে মসজিদের ইমাম মাওঃ হাফিজুর রহমানসহ শিক্ষার্থীদের মধ্যে বাপ্পি চেখ ও রব্বানী মোল্যা প্রমুখ।

বক্তারা বলেন, ইউএনও কালিয়া রুনু সাহার সার্বিক সহযোগিতার কারণে কালিয়ায় সকল শনী পেশার মানুষ বন্যার্তদের পাশে দাঁড়ানোর অনুপ্রেরনা পেয়েছে। তাই তারা হাত খুলে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় বিপুল পরিমান ত্রান সমগ্রী যোগাড় করা সম্ভব হয়েছে। যার ফলশ্রুতিতে আমরা ৭৫০ পরিবারকে খাদ্য, বস্ত্র, ওষুধ ও নগদ টাকাসহ অন্যান্য উপকরণ দিতে সক্ষম হচ্ছি ইনশাল্লাহ। অসহায় বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ওলামা ও ইমাম পরিষদের নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন ইউএনও কালিয়া রুনু সাহা, ওলামা ও ইমাম পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক নুরে আলম, প্রচার সম্পাদক হাফেজ মাওঃ আবুল হাসান, দলীয় নেতাকর্মীসহ স্বেচ্ছাসেবক সাধারণ শিক্ষার্থীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin