রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
Title :
কালিয়ায় ১১ পুরিয়া গাঁজাসহ যুবক আটক, ১ বছরের কারাদণ্ড কালিয়ায় কুপনভিত্তিক মিড-ডে-মিল কর্মসূচির উদ্বোধন করলেন ডিপিইও জাহাঙ্গীর আলম কালিয়ায় এইচএসসিতে পাসের হার নিয়ে হতাশা! নড়াগাতীতে ঘরের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার কালিয়ায় কুপনভিত্তিক মিড-ডে-মিল চালুর প্রস্তুতি সভা অনুষ্ঠিত নড়াইলে ১০ পিস ইয়াবাসহ আটক ব্যক্তির ৬০ দিনের কারাদণ্ড নড়াইলে ১২ পিস ইয়াবাসহ এক ব্যক্তি আটক, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ কালিয়ায় প্রাইমারী স্কুলের ওয়াশ ব্লকের কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত নড়াগাতীতে মাদক ও চুরিসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার

নড়াগাতীতে নাশকতা মামলার আসমাী হলেন সাবেক এমপি ও উপজেলা চেয়ারম্যানসহ ৯৮ জন।

ডেস্ক নিউজঃ
  • Update Time : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ৫৮৭ Time View

ডেস্ক নিউজঃ

নড়াইল এক আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) বি এম কবিরুল হক মুক্তি ও সাবেক কালিয়া উপজেলা চেয়ারম্যান খান শামীমুর রহমানসহ ৯৮ জনের নাম উল্লেখ করে বিস্ফোরক আইনে একটি মামলা হয়েছে। এ মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ৫০ থেকে ৬০ জনকে। ২৬ আগষ্ট (সোমবার) রাতে নড়াগাতি থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক বিশ্বাস নওশের আলী বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন। মামলা নং ০১। নড়াগাতি থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

বি এম কবিরুল হক মুক্তি নড়াইল-১ আসনের চারবারের সংসদ সদস্য ছিলেন এবং জেলা আওয়ামী লীগের সদস্য। খান শামীমুর রহমান দুই বার কালিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। তিনি নড়াগাতি থানা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি।
মামলার অন্যতম আরও তিন আসামি হলেন কেন্দ্রীয় যুব লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাজী সরোয়ার হোসেন, নড়াগাতি থানা আওয়ামী লীগের সভাপতি সালাউদ্দিন বশির, সাধারণ সম্পাদক ও সাবেক বাঐসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মো. ফোরকান আলী।

এজাহার সূত্রে জানা যায় , সাবেক সংসদ সদস্য বিএম কবিরুলহক মুক্তিসহ আসামিরা গত ১৫ আগস্ট সন্ধ্যার দিকে বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র, শর্টগান,বন্দুক, হাতবোমাসহ জনতাবদ্ধ হয়ে কালিয়া উপজেলার বাগুডাঙ্গা এলাকায় বেআইনি সমাবেশ করে। বিএনপির নেতা-কর্মীসহ এলাকায় জনমনে ভীতি সঞ্চার করে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার পতনের জন্য সরকার বিরোধী মিছিল সহকারে বিশৃঙ্খলা সৃষ্টি করে বিএনপির নেতাকর্মীদের এবং এলাকার মানুষের মালামাল লুটপাটের চেষ্টা করে। তাদের খুন জখমের হুমকি দেয়। জনমনে ত্রাস সৃষ্টির জন্য হাতবোমার বিস্ফোরণ ঘটায়। শর্টগান ও বন্দুকের থেকে গুলি ছুড়ে জনমনে আতঙ্কের সৃষ্টি করে।
নড়াগাতি থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, বিস্ফোরক আইনে সাবেক এমপি ও উপজেলা চেয়ারম্যানসহ ৯৮ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৫০-৬০ জনকে আসামি করে একটি মামলা হয়েছে। এ মামলায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায় নি। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

মোঃ জিহাদুল ইসলাম
কালিয়া, নড়াইল
২৭/০৮/২০২৪

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin