বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

ডেমোক্রেটিক পার্টির সম্মেলনে ওবামা, হ্যারিসকে নির্বাচিত করে ইতিহাস সৃষ্টির আহ্বান

হাকিকুল ইসলাম খোকন,নিউইয়র্কঃ
  • Update Time : বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ৪৩৯ Time View

হাকিকুল ইসলাম খোকন,বাপসনিউজঃ

গত ২১ আগষ্ট শিকাগোতে প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, যুক্তরাষ্ট্র কমলা হ্যারিসের প্রেসিডেন্ট হওয়ার জন্যে ‘প্রস্তুত’।
শিকাগোয় ডেমোক্রেট দলের জাতীয় সম্মেলনে মঙ্গলবার ওবামা এ কথা বলেন।
তিনি আরো বলেন, ‘কমলা হ্যারিসও প্রেসিডেন্ট হওয়ার জন্যে প্রস্তুত। তিনি এমন এক ব্যক্তি যিনি তার পুরো জীবন কাটিয়েছেন সে সব জনগণের জন্যে, যাদের একটি কণ্ঠস্বর প্রয়োজন।’
যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে কমলা হ্যারিস ডেমোক্রেট দলের প্রার্থী। তাকে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে মোকাবেলা করতে হচ্ছে।বারাক ওবামা বলেছেন, ”যদি আমরা সবাই আগামী ৭৭ দিন আমাদের কাজ করি, এমনভাবে কাজ করি, যা আগে কখনো করিনি, তাহলে আমরা হ্যারিসকে প্রেসিডেন্ট হিসাবে দেখব।”তিনি আরও বলেন, ‘আমাদের এমন নেতাকে নির্বাচিত করা উচিত, যিনি যুক্তরাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাবেন। একসঙ্গে আমরা একটা আরো নিরাপদ, ন্যায়ের ভিত্তিতে চলা, সকলের সমান অধিকার ও স্বাধীনতায় বিশ্বাসী দেশকে গড়ে তুলতে পারব।”
এ সময় সাবেক প্রেসিডেন্ট ও আসন্ন নির্বাচনে কমলার প্রতিদ্বন্দ্বী ডোনাল্ট ট্রাম্পের সমালোচনা করে ওবামা বলেন, ‘একজন ৭৮ বছর বয়সি ধনকুবের যিনি শুধু চক্রান্তের অভিযোগ করে যান, কমলা হ্যারিসের কাছে হারার ভয়ে যিনি প্রতিদিন অভিযোগ করে যাচ্ছেন।’

ওবামার অভিযোগ, ‘ট্রাম্প বিভাজনের রাজনীতি করেন। যুক্তরাষ্ট্রে বিশৃঙ্খলা তৈরির জন্য তার আর চার বছর সময় দরকার। ট্রাম্প মনে করেন, তাকে যারা সমর্থন করে, তারা আসল আমেরিকান, বাকিরা বহিরাগত। এটা রাজনীতির সবচেয়ে পুরোনো কৌশল। কিন্তু তার এই কৌশলে কাজ হবে না। আমরা তাকে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আরো চার বছর সময় দিতে পারি না।’

ভাষণে বর্তমান প্রেসিডেন্ট বাইডেনের প্রশংসা করেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin