বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

কালিয়ার বড়দিয়া বাজারে অগ্নিকান্ডে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি।

ডেস্ক নিউজঃ
  • Update Time : শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪
  • ৪১১ Time View

ডেস্ক নিউজঃ

নড়াইলের নড়াগাতী থানার বড়দিয়া বাজারে সোনা মিয়া মোল্যার মুদি দোকানের গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ৯ আগষ্ট (শুক্রবার) ভোর রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় পার্শ্ববর্তী কয়েকটি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়। সোনা মিয়া মোল্যা খাশিয়াল ইউনিয়নের চোরখালী গ্রামের মৃত মেবারেক মোল্যার ছেলে।

ভুক্তভোগী সেনা মিয়া জানান, গতকাল রাত সাড়ে ৯ টার দিকে তার মুদি দোকান ও সাথে থাকা গোডাউন তালা মেরে বাড়ীতে যান। ভোর ৫ টার দিকে বাজারের লোকজন তাকে ফোন করে জানায় গোডাউনে আগুন লেগেছে। এসে দেখেন স্থানীয়রা আগুন কিছুটা নিয়ন্ত্রণে এনেছে। পরবর্তীতে কালিয়া ফায়ার সার্ভিস এসে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনেন। কিন্তু ততক্ষণে আগুনে পুঁড়ে প্রায় ৪০ থেকে ৫০ লক্ষ টাকার ক্ষতি হয়।

নড়াগাতী থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌফিক এলাহী রুবেল ও বড়দিয়া কলেজের প্রভাষক প্রনব সরকার বলেন, সোনা মিয়া একজন সদালাপী ও ভালো লোক। গোডাউন পুড়ে ব্যপক ক্ষয়ক্ষতির হয়ে গেছে। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে সে অর্থনৈতিক ক্ষতি কাটিয়ে উঠতে পারত। তবে এ বিষয়ে উচ্চ পর্যায়ে কথা বলবেন বলে জানান স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌফিক এলাহী রুবেল।
এ বিষয়ে কালিয়া ফায়ার স্টেশনের ইন্সপেক্টর হুমায়ুন কবির বলেন, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে ভুক্তভোগী বলেছে তার গোডাউনে মুদী দেকান থেকে একটি তারে লাইন দেওয়া হয়েছে। সে ক্ষেত্রে সঠিক তদন্ত হলে আসল কারন জানা যাবে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin