বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

নড়াইলে পুলিশ সদস্যদের কর্মবিরতি ও বিক্ষোভ!

ডেস্ক নিউজঃ
  • Update Time : বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪
  • ৪৩৬ Time View

ডেস্ক নিউজঃ

নড়াইলে পুলিশ সদস্যরা কর্মবিরতি ও বিক্ষোভ মিছিল করেছেন। তারা নিরাপত্তাসহ কয়েকটি দাবিতে বৃহস্পতিবার (৮ আগস্ট) সকাল থেকে সাদা পোশাকে পুলিশ লাইনসে এ কর্মসূচি পালন করেন । পুলিশ সদস্যদের নির্মমভাবে হত্যা, থানায় হামলাসহ বিভিন্ন বিষয় তুলে ধরে হামলাকারীদের বিচারের দাবি করেন।
তারা বলেন, তাদের আলাদা পুলিশ কমিশন গঠন করতে হবে। তারা রাজনৈতিক প্রভাবের বাইরে কাজ করতে চান। তবে সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে তাদের হত্যার শিকার হতে হয়। নিহত পুলিশের পরিবারকে ক্ষতিপূরণ এবং তাদের শহীদের মর্যাদা দেওয়ার দাবি জানান। রাজনৈতিক প্রভাবের বাইরে দেশের জন্য কাজ করতে চায় পুলিশ সদস্যরা। আহত পুলিশ সদস্যদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। অপরদিকে যারা পুলিশ লাইনসে আছেন! তারা নিরাপত্তাহীনতায় মধ্যে আছেন। তাদের ভাষায় এই অবস্থার অবসান করতে হবে। পুলিশ হত্যাসহ সব পুলিশি স্থাপনায় ধ্বংসযজ্ঞ চালানো ব্যক্তিদের চিহ্নিত করে অতিদ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান। অপরদিকে পুলিশের নিয়োগ বিধিমালা বিশেষ করে সাব-ইন্সপেক্টর,সার্জেন্ট নিয়োগ পিএসসির অধীনে এবং পুলিশ হেডকোয়ার্টারের অধীনে কনস্টেবল নিয়োগে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানান পুলিশ সদস্যরা।

পুলিশ সুপার মেহেদী হাসান ধৈর্য্য ধরে তাদের দাবি-দাওয়ার কথা শোনেন এবং বলেন, এ বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার আশ^াস দেন। এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin