শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
Title :
কালিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যাপক অনিয়মের অভিযোগ, শ্রেণী শিক্ষকের দায়িত্বে দপ্তরী! কালিয়ায় হাম রুবেলা ক্যাম্পেইন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নড়াইলে সংরক্ষিত মহিলা আসনে আলোচনার তুঙ্গে রয়েছেন টুকটুকি বড়দিয়া বাজার ও গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন কাছ থেকে দেখা ডাঃ কামরুল ইসলাম মরার পরে খাড়ার ঘা- মূল্য বৃদ্ধি হলেও কালিয়ায় বন্ধ হয়নি অতিরিক্ত দামে গ্যাস বিক্রি, দিশেহারা সাধারণ মানুষ! নড়াইলে ফুটবল খেলার নামে চলে অনুমতিবিহীন ‘র‍্যাফেল ড্র’ কালিয়ার ইলিয়াসাবাদ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসাবে গাজী আবুল হাসান আলোচনার শীর্ষে নড়াগাতীতে বর্গা চাষীর পিটুনিতে মালিক পক্ষ আহত, থানায় মামলা দায়ের কালিয়ায় বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জে ৯ দফা দাবীতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল,সড়ক অবরোধ!

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: নিজাম উদ্দীন
  • Update Time : রবিবার, ৪ আগস্ট, ২০২৪
  • ২৬৯ Time View

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: নিজাম উদ্দীন

চলমান কোটা সংস্কার আন্দোলনে সারা দেশে শিক্ষার্থীদের ওপর হামলা, গুলি, হত্যার বিচারসহ নয় দফা দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।
শনিবার,৩ অগাস্ট দুপুর ১২ টায় গুরুদয়াল সরকারি কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। শিক্ষার্থীরা স্লোগানে স্লোগানে কালীবাড়ী মোড়, কাচারিবাজার, বটতলা, হারুয়া, আখড়া বাজার, রথখলা হয়ে পুরান থানায় গিয়ে মিছিলটি শেষ করেন। এরপর বিক্ষোভ মিছিলটি পুরানথানা এলাকায় সড়ক অবরোধ করে কিছুক্ষণ অবস্থান করেন।
এ সময় এ কর্মসূচিকে ঘিরে জেলা শহরে সতর্ক অবস্থানে ছিলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
এ সময় আন্দোলনকারীরা বলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা বিক্ষোভ মিছিল কর্মসূচির অংশ হিসেবে তাদের এই অবস্থান।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জের সমন্বয়ক ইকরাম হোসেন বলেন, ‘ছাত্র-জনতার ৯ দফা দাবি বাস্তবায়ন না হলে ছাত্ররা রাজপথ ছেড়ে যাবে না। ছাত্র-সমাজ রাজপথে আছে, রাজপথে থাকবে। আমাদের ভাইদের রক্তের প্রতিটি কণার দাম রাজপথে থেকে নেব।’
তিনি আরও বলেন, ‘আমাদের অনেক ভাইকে নির্বিচারে হত্যা করা হয়েছে।এসব হত্যাকাণ্ডের বিচার চাই। এ গণমিছিল থেকে আমরা দাবি জানাচ্ছি, যাদের অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে, তাদের নিঃশর্ত মুক্তি দিতে হবে।’
কিশোরগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা বলেন, ‘মিছিলকারীরা মিছিল শেষ করে চলে গেছে।বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin