
ডেস্ক নিউজঃ
নড়াইলের কালিয়ায় আব্দুল্লাহ আল মামুন নামে তিন মাসের সাজাপ্রাপ্ত এক আসামীকে আটক করেছে পেড়লী ক্যাম্প পুলিশ। ১ লা আগষ্ট (বৃহস্পতিবার) রাত সোয়া ৮ টার দিকে তাকে পেড়লী মহাশিং মোড় থেকে আটক করা হয়। আটক আব্দুল্লাহ আল মামুন পেড়লী গ্রামের মৃত ফজলে এলাহীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, মহা শিং মোড়ে সাজাপ্রাপ্ত আসামী অবস্থান করছে, এমন সংবাদের ভিত্তিতে পেড়লী ক্যাম্পের ইনচার্জ এসআই আজিজুর রহমানের নেতৃত্বে সংগীও ফোর্স ওই মোড়ে গিয়ে সি আর ৪৪/২২ মামলার তিন মাসের সাজা প্রাপ্ত আসামি আব্দুল্লাহ আল মামুনকে আটকপূর্বক বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।