বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

নড়াইলে বালতির পানিতে ডুবে ১৫ মাসের শিশুর মৃত্যু!

মোঃ রাসেল হুসাইন নড়াইলঃ
  • Update Time : বুধবার, ৩১ জুলাই, ২০২৪
  • ৩৫৭ Time View

মোঃ রাসেল হুসাইন নড়াইলঃ

নড়াইলে বালতির পানিতে ডুবে ১৫ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার কলোড়া ইউনিয়নের শিমুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আকিবুর নামে শিশুটি শিমুলিয়া গ্রামের শফিকুল বিশ্বাসের ছেলে।
শিশুটির চাচা মকিনুর বিশ্বাস জানান, দুপুর আড়াইটার দিকে তার ভাইয়ের শিশুপুত্র আকিবুর বাড়িতে খেলা করছিল। এ সময় পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির উঠানে পানিভর্তি বালতির কাছে খেলা করছিল। বালতি ধরে দাঁড়াতে গিয়ে অসাবধানতাবশত শিশুটির মাথা বালতির নিচের দিকে চলে যায়। বিষয়টি কারো নজরে না পড়ায় সেখানেই তার মৃত্যু হয়।
কলোড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বার মো. জাহিদুল মোল্যা বলেন, শিশুটির পিতা একজন কাঠমিস্ত্রি। মা একজন বাকপ্রতিবন্ধী। দুপুরে শিশুটির মাথা বালতির মধ্যে পড়ে গিয়ে সেখানেই তার মৃত্যু হয়েছে। বিষয়টি পুলিশ প্রশাসনকেও অবগত করা হয়েছে।
এদিকে শিশুটির করুণ মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin