বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

স্বদেশ ফোরাম নিউইয়র্কের আয়োজনে প্রীতি সম্মিলন-২০২৪ অনুষ্ঠিত।

হাকিকুল ইসলাম খোকন,নিউইয়র্কঃ
  • Update Time : শনিবার, ২৭ জুলাই, ২০২৪
  • ৩৮০ Time View

হাকিকুল ইসলাম খোকন,বাপসনিউজঃ

স্বদেশ ফোরাম নিউইয়র্কের আয়োজনে প্রীতি সম্মিলন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। গত ১৭ জুলাই (বুধবার) বিকাল ৫টায় নিউইয়র্ক- এর জ‍্যাকসন হাইটসের ৭১-২৪, রুজভেল্টের ২য় তলায় স্বদেশ ফোরাম নিউইয়র্কের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও কবি অবিনাশ চন্দ্র আচার্যের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এডভোকেট সুফিয়ান আহমদ চৌধুরীর পরিচালনা ও উপস্থাপনায় আয়োজিত প্রীতি সম্মিলনে প্রধান অতিথি ছিলেন জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সাবেক সভাপতি ময়নূল হক চৌধুরী হেলাল। বিশেষ অতিথি ছিলেন বাপসনিউজ ও এনওয়াইবিজিনিঊজ এডিটর সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন,জালালাবাদ ল’সোসাইটি ইউএসএ- এর সভাপতি এডভোকেট এমাদ উদ্দিন, গ্রীণ টার্চের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক লিয়াকত এলাহী । খবর বাপসনিউজ।

প্রীতি সম্মিলনে স্বরচিত ছড়া -কবিতা পাঠ, কবিতা আবৃত্তি ও দেশের গানে অংশ নেন- এডভোকেট মিহির পাল চৌধুরী, জাকির হোসেন বাচ্চু, সৈয়দ হাসমত আলী, এডভোকেট ছায়াদ আহমদ, ছালাবত জাং চৌধুরী, মিল্লাদ আক্তার চৌধুরী, দিলীপ বড়ুয়া, ডাঃ এইচ এম ফখরুল ইসলাম, এম.এ.সাদেক,সেলিনা বানু, মোহাম্মদ আব্দুল জলিল, নাসিরুল আলম পান্থ,খলিলুর রহমান, নাকিব আহমদ তমাল, কুতুব উদ্দিন ও এডভোকেট সুফিয়ান আহমদ চৌধুরী। প্রীতি সম্মিলনে এডভোকেট সুফিয়ান আহমদ চৌধুরীর ৬৪তম জন্মবার্ষিকীতে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং শেষে উপস্থিত সকলকে মিষ্টিমুখে আপ‍্যায়িত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin