মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
Title :
কালিয়ায় নেশাগ্রস্ত মাদকসেবিকে জেল জরিমানা নড়াগাতীতে অষ্ট্রীয়া প্রবাসীর মাছের ঘেরে চুরি! থানায় অভিযোগ দায়ের নড়াগাতীতে ড্রেজারে বালু কাটার অপরাধে ১ লক্ষ ৭০ হাজার টাকা জরিমানা নড়াইলে প্রাচীর তুলে বন্ধ করা হলো ২৫ টি জেলে পরিবারের যাতায়াতর পথ নড়াইলে কৃষি প্রকল্প ঘিরে অপপ্রচার, নিরাপত্তাহীনতায় উদ্যোক্তা নড়াইলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই  অনুষ্ঠিত কালিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যাপক অনিয়মের অভিযোগ, শ্রেণী শিক্ষকের দায়িত্বে দপ্তরী! কালিয়ায় হাম রুবেলা ক্যাম্পেইন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নড়াইলে সংরক্ষিত মহিলা আসনে আলোচনার তুঙ্গে রয়েছেন টুকটুকি বড়দিয়া বাজার ও গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন

পেনসিলভানিয়ায় নির্বাচনী সমাবেশে ট্রাম্পকে লক্ষ্য করে গুলি, নিহত ২

হাকিকুল ইসলাম খোকন,নিউইয়র্কঃ
  • Update Time : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
  • ২৭২ Time View

হাকিকুল ইসলাম খোকন,সিনিয়র প্রতিনিধিঃ

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমাবেশে হামলার ঘটনা ঘটেছে। এতে সাবেক এই রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কানে গুলিবিদ্ধ হয়েছেন। কার্যত হামলা থেকে অল্পের জন্য প্রাণে বেঁচে যান তিনি।সন্দেহভাজন হামলাকারী পুলিশের গুলিতে নিহত হয়েছেন। একজন সমর্থকও নিহত হয়েছেন বলে জানিয়েছেন জেলা অ্যাটর্নি রিচার্ড গোলডিঞ্জার। খবরে বলা হয়েছে, গুলির শব্দ হওয়ার সঙ্গে সঙ্গে সিক্রেট সার্ভিস এজেন্টরা সাবেক মার্কিন প্রেসিডেন্টের ওপর ঝাঁপিয়ে পড়ে তাকে সুরক্ষিত করেছেন। ঘটনার পর ট্রাম্পকে পেনসিলভানিয়ার বাটলারে সমাবেশের মঞ্চ থেকে সরিয়ে নেওয়া হয়।

ভিডিওতে দেখা গেছে, গাড়ির দিকে নিয়ে যাওয়ার সময় ট্রাম্প মুষ্টি তুলে অভিবাদন জানাচ্ছেন। রয়টার্স সংবাদ সংস্থা জানিয়েছে, প্রকাশিত ভিডিওতে তার কানে রক্ত দেখা গেছে এবং মঞ্চের কাছে স্নাইপারদের অবস্থান করতে দেখা গেছে।প্রেসিডেন্ট জো বাইডেনকে এই ঘটনা সম্পর্কে জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের সাবেক এই প্রেসিডেন্টের ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র এক্সে তার বাবার আহত মুষ্টিবদ্ধ ছবি পোস্ট করে লিখেছেন, ‘আমেরিকাকে রক্ষার লড়াইয়ে তিনি কখনও থামাবেন না। ’ ফ্লোরিডা অঙ্গরাজ্যের কংগ্রেসম্যান গ্রেগ স্টিউব বলেছেন, ‘তারা তাকে কারান্তরীণ করার চেষ্টা করেছিল। আর এখন তারা তাকে হত্যা করার চেষ্টা করেছে।এটা আমাদের দেশের জন্য দুঃখের দিন। আজকের অর্থহীন সহিংসতায় ক্ষতিগ্রস্ত প্রেসিডেন্ট ট্রাম্প, তার পরিবার এবং পেনসিলভানিয়ার সবার জন্য প্রার্থনা করছি’।এদিকে ট্রাম্পের ওপর হামলার ঘটনার নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এক বিবৃতিতে তিনি বলেছেন, পেনসিলভানিয়ায় সহিংসতার ঘটনায় সবার নিন্দা জানানো উচিত।বাইডেন আরও বলেছেন, হামলা সম্পর্কে তাকে বিস্তারিত জানানো হয়েছে। শিগগিরই ট্রাম্পের সঙ্গে কথা বলে তার খোঁজখবর নিতে পারবেন বলে আশা করছেন। তিনি বলেন, ‘আমরা এ ধরনের ঘটনা ঘটতে দিতে পারি না। আমরা এটা সহ্য করতে পারি না ।ফ্লোরিডা অঙ্গরাজ্যের কংগ্রেসম্যান গ্রেগ স্টিউব বলেছেন, তারা তাকে কারান্তরীণ করার চেষ্টা করেছিল। আর এখন তারা তাকে হত্যা করার চেষ্টা করেছে। এটা আমাদের দেশের জন্য দুঃখের দিন। আজকের অর্থহীন সহিংসতায় ক্ষতিগ্রস্ত প্রেসিডেন্ট ট্রাম্প, তার পরিবার এবং পেনসিলভানিয়ার সবার জন্য প্রার্থনা করছি।

এক্সে এক পোস্টে সিনেটের শীর্ষ ডেমোক্র্যাট চাক শুমার বলেছেন, পেনসিলভানিয়ায় ট্রাম্পের সমাবেশে যা ঘটেছে তাতে তিনি আতঙ্কিত। সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প নিরাপদে আছেন বলে স্বস্তি বোধ করছেন। তিনি বলেন, আমাদের দেশে রাজনৈতিক হিংসার কোনও জায়গা নেই।ঘটনার পর সিক্রেট সার্ভিসের একজন মুখপাত্র সামাজিকমাধ্যম এক্স (সাবেক টুইটার) পোস্টে বলেন, সিক্রেট সার্ভিস প্রতিরক্ষামূলক ব্যবস্থা বাস্তবায়ন করেছে এবং সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প এখন নিরাপদে আছেন। তবে তার মাথা ও কানে আঘাত লেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin