বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

নড়াইলে পথচারী ও শিক্ষার্থীদের মাঝে ১০ হাজার লিটার পানি,ক্যাপ ও ছাতা বিতরণ।

আমিন টিভি ডেস্ক নিউজ
  • Update Time : সোমবার, ১৫ জুলাই, ২০২৪
  • ৩৬০ Time View

আমিন টিভি ডেস্ক নিউজঃ

‘তীব্র গরমে, সবাই থাকি সাবধানে’-এ স্লোগানকে সামনে রেখে নড়াইলে পথচারী, যানবাহন চালক, শ্রমজীবী, শিক্ষক-শিক্ষার্থী ও হাসপাতালে রোগীদের মাঝে ১০ হাজার লিটার বোতলজাত পানি, ক্যাপ এবং ছাতা বিতরণ করা হয়েছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নড়াইল জেলা ইউনিটের পক্ষ থেকে সোমবার (১৫ জুলাই) দুপুরে শহরের বিভিন্ন এলাকায় এসব উপকরণ বিতরণ করা হয়। এ ছাড়া ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচারপত্র (লিফলেট) ও বিতরণ করে তারা।

এ সময় উপস্থিত ছিলেন-রেড ক্রিসেন্ট সোসাইটি নড়াইল ইউনিটের সাধারণ সম্পাদক কাজী ইসমাইল হোসেন লিটন, সদস্য নড়াইল পৌর কাউন্সিলর রেজাউল বিশ্বাস, আশরাফুল উলুম মাদরাসা ও এতিমখানার সভাপতি সৈয়দ সামিউল আলম জেহাদ, শামীম আহম্মেদ শুভ, বাবর মির্জা রনি, সদস্য প্রীতি, সুমি কর্মকার, পলাশসহ অনেকে।

রেড ক্রিসেন্ট সোসাইটি নড়াইল ইউনিটের সাধারণ সম্পাদক কাজী ইসমাইল হোসেন লিটন বলেন, তীব্র খরতাপ থেকে রক্ষা পেতে পথচারী, যানবাহন চালক, শ্রমজীবী, শিক্ষক-শিক্ষার্থী ও হাসপাতালে রোগীদের মাঝে ১০ হাজার লিটার বোতলজাত পানি, ক্যাপ এবং ছাতা বিতরণ করা হয়েছে। গত ২৪ জুন থেকে এ কার্যক্রম শুরু হয়েছে। অদ্যাবধি কার্যক্রম অব্যাহত আছে। নড়াইল চৌরাস্তা, আদালত সড়ক, পুরাতন বাসটার্মিনাল, নড়াইল প্রেসক্লাব চত্বর, সুলতান মঞ্চ চত্বরসহ বিভিন্ন সড়কে যানবাহন চালক, শ্রমজীবী ছাড়াও জেলা হাসপাতালে রোগীদের মাঝে পানিসহ এসব উপকরণ বিতরণ করা হয়। এছাড়া নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ, আব্দুল হাই ডিগ্রি কলেজ (সিটি কলেজ), বরাশুলা মাদরাসা ও এতিমখানা, আশরাফুল উলুম মাদরাসা ও এতিমখানা, কবরস্থান মাদরাসা ও এতিমখানাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বোতলজাত পানি, ক্যাপ এবং ছাতা বিতরণ করা হয়েছে। পরবর্তীতেও আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin