মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
Title :
কালিয়ায় নেশাগ্রস্ত মাদকসেবিকে জেল জরিমানা নড়াগাতীতে অষ্ট্রীয়া প্রবাসীর মাছের ঘেরে চুরি! থানায় অভিযোগ দায়ের নড়াগাতীতে ড্রেজারে বালু কাটার অপরাধে ১ লক্ষ ৭০ হাজার টাকা জরিমানা নড়াইলে প্রাচীর তুলে বন্ধ করা হলো ২৫ টি জেলে পরিবারের যাতায়াতর পথ নড়াইলে কৃষি প্রকল্প ঘিরে অপপ্রচার, নিরাপত্তাহীনতায় উদ্যোক্তা নড়াইলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই  অনুষ্ঠিত কালিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যাপক অনিয়মের অভিযোগ, শ্রেণী শিক্ষকের দায়িত্বে দপ্তরী! কালিয়ায় হাম রুবেলা ক্যাম্পেইন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নড়াইলে সংরক্ষিত মহিলা আসনে আলোচনার তুঙ্গে রয়েছেন টুকটুকি বড়দিয়া বাজার ও গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন

প্যারিস অলিম্পিকে সম্প্রচার প্রকৌশলী হিসেবে থাকবেন তপন মাহমুদ জনি!

হাকিকুল ইসলাম খোকন,নিউইয়র্কঃ
  • Update Time : শনিবার, ১৩ জুলাই, ২০২৪
  • ২৬৬ Time View

হাকিকুল ইসলাম খোকন,বাপসনিউজঃ

বাংলাদেশি বংশোদ্ভূত ইঞ্জিনিয়ার তপন মাহমুদ জনি এবার প্যারিস অলিম্পিকেও অন্যতম প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করবেন। একমাত্র বাংলাদেশী হিসেবে তিনি সম্মানজনক এই দায়িত্বে যুক্ত হয়েছেন। খবর বাপসনিউজ ।
২৬ জুলাই থেকে ১১ আগস্ট পর্যন্ত বিশ্বের অন্যতম জনপ্রিয় শহর প্যারিসে অনুষ্ঠিত হবে এবারের গ্রীষ্মকালীন অলিম্পিক। এই আসরে একমাত্র বাংলাদেশী প্রকৌশলী হিসেবে এবারো নিজেকে প্রমাণ করবেন জনি। মার্শেই স্টেডিয়ামে ব্রডকাস্ট অপারেশনের দায়িত্ব পালন করবেন। যেখানে বিশ্বের বড় তারকারা আলো ছড়াবেন। রিও এবং টোকিওর পর এবার প্যারিস অলিম্পিকে নিজেকে মেলে ধরতে প্রস্তত বলে জানান তপন মাহমুদ জনি। এরই মধ্যে চূড়ান্তভাবে প্রস্ততি নিয়েছেন তিনি।

এর আগেও তিনি ২০২০ সালের জাপানের টোকিও অলিম্পিক এবং ২০১৬ সালে ব্রাাাজিলের রিও অলিম্পিকে প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালনের জন্য মনোনীত হয়েছিলেন।
যোগ্যতার নানান ধাপ পার হওয়ার পরেই টোকিও অলিম্পিক সম্প্রচার কমিটি এবং রিও অলিম্পিক কমিটি এই মেধাবী প্রকৌশলীকে নিয়োগ দিয়েছিলো। সেই ধারাবাহিকতায় এবার প্যারিস অলিম্পিকেও নিজের কাজ দিয়ে বিশ্বের কোটি কোটি মানুষকে বিনোদিত করতে অন্যতম কারিগর হিসেবে কাজ করবেন।
বর্তমানে যুক্তরাজ্যভিত্তিক বিখ্যাত প্রতিষ্ঠান গোল্ডক্রেস্ট কোম্পানিতে মিডিয়া সিস্টেম ইঞ্জিনিয়ার হিসেবে নিউইয়র্কে কর্মরত রয়েছেন। এই প্রতিষ্ঠান হলিউড মুভির পোস্ট প্রোডাকশনের জন্য কাজ করে থাকে। এই গোল্ডক্রেস্ট কোম্পানিতে গত কয়েক বছর সুনামের সাথে কাজ করে বেশ প্রশংসিত হয়েছেন তপন মাহমুদ জনি।

এদিকে, ২০১৬ সালে ব্রাজিলের রিও অলিম্পিক গেমসকে মডার্ন পেন্টাথলন এবং রাগবি ৭ ইভেন্ট কভার করতে সহায়তা করেছিলেন এই অভিজ্ঞ প্রকৌশলী। রিও অলিম্পিকে বিশ্বের বৃহত্তম ইভেন্টের অন্যতম গুরুত্বপূর্ণ সম্প্রচারকর্মী ছিলেন জনি। কানাডা, রাশিয়া, জার্মান টেকনিক্যাল সহকর্মীদের সঙ্গে তিনি বাংলাদেশের পতাকা বহন করেছিলেন। সেখানে তাদের মূল দায়িত্ব ছিল ১ বিলিয়ন মানুষকে ইভেন্ট দেখার প্রত্যক্ষ অভিজ্ঞতা নিশ্চিত করা। পাশাপাশি বিভিন্ন ইভেন্টের ব্রডকাস্ট সুবিধার ধারাবাহিকতা বজায় রাখা এবং পর্যবেক্ষণ করার জন্য নিরবিচ্ছিন্নভাবে কাজ করেছিলেন সেখানে।
অলিম্পিকের অভিজ্ঞতা সম্পর্কে তপন মাহমুদ জনি বাপসনিউজকে বলেন, ‘এটি জীবনের তাঁর অন্যতম বৃহত্তম স্মৃতি। আবারো এমন একটি দায়িত্ব পাওয়ায় নিজের প্রতি আত্মবিশ্বাস বেড়েছে।’
প্যারিস অলিম্পিকেও নতুন দায়িত্ব পাওয়ায় বেশ পুলকিত তিনি। নিজের সর্বোচ্চ দিয়ে দেশের সুনাম বাড়াতে বেশ প্রত্যয়ী বলে জানান তিনি। বিশ্বের বিভিন্ন প্রান্তের নতুন, পুরনো বন্ধু এবং সহকর্মীদের সাথে দেখা করার রোমাঞ্চকর মুহুর্তের অপেক্ষায় রয়েছেন বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin