বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

অবশেষে স্থানীয় মেম্বারের হস্তক্ষেপে নড়াইলের প্রবাসী সাংবাদিক মোঃ আমিনুর রহমান এর বাড়িতে হামলা ও হুমকীর ঘটনার নিষ্পত্তি।

আমিন টিভি ডেস্ক নিউজঃ
  • Update Time : শনিবার, ১৩ জুলাই, ২০২৪
  • ৪০২ Time View

আমিন টিভি ডেস্ক নিউজঃ

নড়াইলের চন্ডিবরপুর ইউনিয়নের উপ নির্বাচনকে ঘিরে স্থানীয় যুবকের ফেসবুক পোষ্টকে কেন্দ্র করে প্রবাসী সাংবাদিক মোঃ আমিনুর রহমান এর বাড়িতে হামলা ও হুমকির ঘটনার নিষ্পত্তি করেছেন স্থানীয় ইউপি সদস্য মোস্তফা কামাল। ১২ জুলাই রাতে হামলাকারী গ্রুপ নিজেদের ভুল স্বীকার করে বিষয়টি নিস্পত্তির অনুরোধ জানান মোস্তফা কামালকে। ওই রাতেই মোস্তফা কামাল প্রবাসী সাংবাদিক আমিনুর রহমানের সাথে কথা বলে বিষয়টি মিটিয়ে ফেলার অনুরোধ জানান। এরই ধারাবাহিকতায় আজ ১৩ জুলাই সকালে ইউপি মেম্বার মোস্তফা কামালকে সাথে নিয়ে অভিযুক্তরা চন্ডিবরপুর ইউনিয়ন এর নিধিখোলা গ্রামে সাংবাদিক মোঃ আমিনুর রহমান এর নিজ বাড়িতে গিয়ে ভুল বোঝাবুঝির কারণে বিষয়টি এত দুর গড়িয়েছে বলে দুঃখ প্রকাশ করেন। এ সময় অভিযুক্তরা নিজেদের ভুল স্বীকার করে আমিনুরের বাবা মাকে আশ্বস্ত করে পরবর্তীতে এ ধরণের ভুল আর হবেনা মর্মে অঙ্গীকার করেন।

উল্লেখ্য যে, সাংবাদিকের বাড়ীতে হামলা ও হুমকির ঘটনায় অভিযুক্তদের ছবিসহ শতাধিক মিডিয়ায় খবর প্রকাশিত হয় এবং সাংবাদিক সমাজে নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠে।
স্থানীয় ইউপি সদস্য মোস্তফা কামালের ভুমিকায় বিষয়টি নিষ্পত্তি হওয়ায় এলাকায় শান্তি বিরাজ করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin