বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

কালিয়ায় দুর্ধর্ষ চুরি, ১২লাখ টাকা লুট!

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ জুলাই, ২০২৪
  • ৪০৫ Time View

আমিন টিভি ডেস্ক নিউজঃপ্রতিনিধি

নড়াইলের কালিয়া পৌর শহরের প্রাণকেন্দ্রে দুর্ধর্ষ চুরি সংঘঠিত হয়েছে। শুক্রবার রাতের কোন এক সময় শহরের রামনগর গ্রামের তপন সিকদারের বাসভনের দ্বোতলার বেলকনির রড কেটে চোরেরা বাসার ভিতর প্রবেশ করে। তারা নগদ টাকা, স্বর্ণের গহনা ও অন্যান্য জিনিষপত্রসহ প্রায় ১২ লক্ষ টাকার মত মালামাল চুরি বা লুট করে নিয়ে পালিয়ে যায়। এ বিষয় তপন কুমার সিকদার বাদী হয়ে একজনের নাম উল্লেখ পূর্বক ৩/৪ জন অজ্ঞাতনামার নামে কালিয়া থানায় শনিবার (১৩জুলাই) দুপুরে লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সুত্রে জানা যায়, শুক্রবার (১২জুলাই) সন্ধ্যা অনুমান ৭টার দিকে তপন সিকদার রামনগর গ্রামের মৃত ফরিদ বিশ্বাসের ছেলে (কথিত পুলিশের সোর্স) মো.কালু বিশ্বাস (১৮) এবং আরও ৩/৪ জন অজ্ঞাতনামা ব্যাক্তিদের তার বাড়ির পাশে সন্দেহজনকভাবে ঘোরা ফেরা করতে দেখেন। তখন তপন সিকদার ফরিদের ছেলে (কথিত পুলিশের সোর্স ) কালু বিশ্বাসকে ডেকে বলেন,বাড়ি চুরি হলে তোর খবর আছে? এই বলে তিনি তার স্ত্রীকে নিয়ে মোটরসাইকেল যোগে খুলনায় চলে যান। পরেরদিন শনিবার (১৩জুলাই) অনুমান সকাল ৯ টার দিকে খুলনা থেকে বাড়ি ফিরে এসে বাসার গেটের তালা খুলে ভিতরে গিয়ে দেখতে পান দ্বোতলার বেলকনির রড কেটে চোরেরা ভবনের ভিতর ঢুকেছিল। পরে তারা আলমীরা,ওয়াড্রফ, কেবিনেট ও টেবিলের ড্রয়ারের তালা ভেঙ্গে ৭ ভরির মত স্বর্ণের গহনা যার মূল্য ৮ লক্ষ ৪০হাজার টাকা, তার ব্যবসা প্রতিষ্ঠানের নগদ ৩ লক্ষ ২০ হাজার টাকা, এাছাড়া ১ ছড়া ব্যবসা প্রতিষ্ঠানের চাবি, ঘরে থাকা দামি প্রায় ৮০ পিচ শাড়ি কাপড়, পেটিকোট, ব্লাউজসহ অন্যান্য মালামাল চুরি বা লুট করে চোরেরা নিয়ে গেছে।
এ বিষয় কালিয়া থানার ওসি খন্দকার শামীম উদ্দিন বলেন, অভিযোগ পেয়েছি। চোরদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin