বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

নড়াইলে সাংবাদিকের পরিবারের উপর হামলা ও প্রান নাশের হুমকির অভিযোগ।

আমিন টিভি ডেস্ক নিউজ
  • Update Time : শুক্রবার, ১২ জুলাই, ২০২৪
  • ৪০১ Time View

আমিন টিভি ডেস্ক নিউজঃ

নড়াইল সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের নিধিখোলা গ্রামে সৌদি প্রবাসী সাংবাদিক আমিনুর রহমানের পরিবারকে হামলা ও প্রান নাশের হুমকির অভিযোগ উঠেছে সহিদ, শিমুল, চাচা ইউসুফ অরফে কালা ইছু, চাচাতো ভাই লিটন ও কাদের সহ ৮/১০ জনের বিরুদ্ধে। বুধবার (১০ জুলাই) সকালে সাংবাদিক মোঃ আমিনুর রহমান এর বাড়িতে গিয়ে তার বাবা মা সহ পরিবারের অন্য সদস্যদের অকথ্য ভাষায় গালাগালি করে প্রান নাশের হুমকি দেয় তারা। আমিনুর রহমান ওই গ্রামের মোঃ খায়রুল মোল্যার ছেলে। এ ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন সাংবাদিক আমিনুর রহমানের বাবা-মা।
ঘটনার দিন সরেজমিনে গেলে জানা যায়, চন্ডিবরপুর ইউনিয়নে উপনির্বাচনকে ঘিরে ৬জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। এই প্রার্থীদের মধ্যে কেউ একজন ছাগল চোর মন্তব্য করে তাকে ভোট না দেওয়ার অনুরোধ জানিয়ে ওই গ্রামের জনৈক ব্যক্তি তার ব্যক্তিগত ফেসবুকে পোস্ট করে। তারই সুত্র ধরে সৌদি প্রবাসি সাংবাদিক মোঃ আমিনুর রহমান ওই প্রার্থীর নাম জানতে চাওয়ায় একই গ্রামের সহিদ মোল্লার ছেলে সৌদি প্রবাসী মোহাম্মদ মোল্লা ফেসবুক ম্যাসেঞ্জারে সাংবাদিক আমিনুর রহমানকে প্রান নাশের হুমকি সহ অকথ্য ভাষায় গালিগালাজ করে। এরই ধারাবাহিকতায় প্রমানসহ সাংবাদিক আমিনুর রহমান একটি ভিডিও নিউজ প্রকাশ করে। নিউজ প্রকাশ করায় ওই ছাগল চোর প্রার্থীর সমর্থক ও চুরির কাজে সহযোগী মোহাম্মদের বাবা সহিদ,ভাই শিমুল, চাচা ইউসুফ অরফে কালা ইছু,চাচাতো ভাই লিটন ও কাদের সহ ৮/১০ জন দুর্বৃত্ত সাংবাদিক মোঃ আমিনুর রহমান এর বাড়িতে গিয়ে তার বাবা মা সহ পরিবারের অন্য সদস্যদের অকথ্য ভাষায় গালাগালি করে এবং দুই দিনের মধ্যে প্রকাশিত নিউজ ডিলিট করে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে বলে শাসিয়ে আসে।
এবিষয়ে জানতে সাংবাদিরা অভিযুক্তদের বাড়িতে গেলে সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় তারা পরে অভিযুক্ত ইউসুফ ওরফে কালা ইসুর সাথে রাস্তায় দেখা হলে সাংবাদিকরা তার কাছে ঘটনার বিষয় জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin