
শেখ মিলটন, নড়াইলঃ
নড়াইলের লোহাগড়া উপজেলায় দীর্ঘ ২০ বছর পর বাংলাদেশ আওয়ামী যুবলীগের উপজেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ৬ জুলাই (শনিবার) লোহাগড়া সরকারী আদর্শ কলেজ ক্যাম্পাসে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
এই সম্মেলনকে ঘীরে লোহাগড়া উপজেলার সকল নেতাকর্মীদের মাঝে উৎসব উদ্দীপনা বিরাজ করছে,,,

আগ্রহী পদ-প্রার্থীদের রঙ্গিন ব্যানার ফেস্টুনে সজ্জিত হয়েছে পুরো কলেজ ক্যাম্পাস মাঠ ও কলেজ চত্তর।
ধারনা করা হচ্ছে, উপজেলার সর্বকালের সেরা আয়োজনের মধ্য দিয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হবে এবং সম্মেলনে অংশ নিবে উপজেলার আওয়ামী যুবলীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মী।
এ উপলক্ষে নড়াইল জেলা আওয়ামী যুবলীগের দুই অভিভাবক সভাপতি গাউসুল আজম মাসুম ও সাধারণ সম্পাদক খোকন কুমার সাহা আজ ৪ জুলাই বিকালে লোহাগড়া কলেজ মাঠ পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, বর্তমান লোহাগড়া উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আশরাফুল আলম আশরাফ ও সাধারন সম্পাদক মোঃ নজরুল শিকদার সহ অন্যান্য নেতাকর্মীরা।