
আমিন টিভি ডেস্ক নিউজঃ
নড়াইলের লোহাগড়ায় দুবাই পাঠানোর কথা বলে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ব্রাহ্মনবাড়ীয়া জেলার কুঠি চৌমহনী গ্রামের সৈয়দ মোঃ সহিদ উল্লাহ (৫৭) ও তার ছেলে সৈয়দ গোলাম কিবরিয়া মামুন (৩২) এর বিরুদ্ধে। নড়াইলের লোহাগড়া থানার বিভিন্ন এলাকার ৭ টি লোককে বিদেশে ভাল চাকুরীর প্রলোভন দেখিয়ে জাল টিকিট ও ওয়ার্ক পারমিট দেখিয়ে হাতিয়ে নিয়েছে ২৪ লক্ষ ৫০ হাজার টাকা। এঘটনায় লোহাগড়া থানার ব্রাহ্মনডাঙ্গা গ্রামের মোঃ আবুজারের ছেলে লিমন ওই দুই জনকে আসামি করে নড়াইলের বিজ্ঞ আমলী আদালতে একটি মামলা দায়ের করেছেন।
মামলা সূত্রে জানা যায়, ১ নং আসামী গোলাম কিবরিয়ার সাথে বাদী লিমনের বাবা আবুজার দীর্ঘদিন প্রবাসে (দুবাই) থেকে একই জায়গায় চাকুরী করারর সুবাদে উভয় পরিবারের মধ্যে একটি সম্পর্ক গড়ে ওঠে। এরই ধারাবাহিকতায় গোলাম কিবরিয়া আবুজারকে সাড়ে ৩ লক্ষ টাকার বিনিময়ে ভাল চাকুরীর কথা বলে লিমনসহ কয়েকটি লোক ম্যানেজ করতে বলে। এক পর্যায়ে তারা ৭ টি লোক মানেজ করে এবং গত বছরের সেপ্টেম্বর মাসের ২৯ তারিখে বাদির বাড়ীতে এসে বাদীসহ ৭ জনের পাসপোট, জাতীয় পরিচয় পত্রের ২ কপি ফটোকপি, জনপ্রতি ১০ কপি ছবি, চেয়ারম্যান সনদ পত্র এবং-জনপ্রতি ১ লাখ ৯০ হাজার টাকা করে সর্বমোট-১৩,৩০,০০০/=টাকা নেয় এবং কথা থাকে আগামী ২ মাসের মধ্যে সকলকে বিদেশ পাঠাইয়া দিবে আর বাকি ১১,২০,০০০/= টাকা ধাপে ধাপে দিতে হবে বলে চলে যায়। কিছুদিন পরে উল্লেখিত আসামীরা বাদী এবং স্বাক্ষীদের একটি ওয়ার্ক পারমিট দিলে তারা বিভিন্ন ব্যাংকের মাধ্যমে বাকি টাকা পরিশোধ করে এবং জানায় চলতি বছরের মার্চ মাসের ১ তারিখে ফ্লাইট হবে। সে মোতাবেক তারা
ঢাকায় হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমাবন্দরে গেলে উল্লেখিত আসামীরা দেখা করেনা, ফোনে জানায় একটা সমস্যা হয়েছে ফ্লাইট কিছুদিন পরে হবে তোমরা সবাই বাড়িতে চলে যাও।
পরবর্তীতে ফ্লাইট এর কথা বলিলে আসামীরা আজকাল করিয়া ঘুরাইতে থাকে। অতঃপর ওই ভিসা ও ওয়ার্ক পারমিট অনলাইনে যাচাই করলে ভুয়া প্রমানীত হয়। অবশেষে চলতি বছরের মে মাসের ১৭ তারিখে আসামীদের বসত বাড়িতে গিয়ে বাদী ও স্বাক্ষীদের টাকা ফেরত চাহিলে টাকা ফেরত দিবে না এবং পরবর্তীতে টাকা চাহিতে আসিলে খুন করবে বলে হুমকি দেয়। ওই প্রতারকদের কঠিন শাস্তির দাবী করেছেন ভুক্তভোগীরা।