বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

নড়াইলে একাধিক স্বামীর ঘর করছেন আখি ওরফে বন্যা!

আমিন টিভি ডেস্ক নিউজ
  • Update Time : রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ৩৩৩ Time View

আমিন টিভি ডেস্ক নিউজঃ

নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের রামকান্তপুর (নদীর ওপার) গ্রামে আখি ওরফে বন্যা বেগম নামে এক গৃহবধু বিরুদ্ধে একাধিক স্বামীর ঘর করার অভিযোগ করেছেন ২য় স্বামী হাবিব মৃধা। বিবাহের ৬মাস পরে টাকা ও স্বর্ণালংকার নিয়ে তাকে ধোঁকা দিয়ে তৃতীয় স্বামীর ঘর করছেন ওই গৃহবধু বলে জানা যায়। আখি ওরফে বন্যা বেগম ওই গ্রামের আলী মোল্যার মেয়ে ও ভুক্তভোগী স্বামী হাবিব মৃধা একই উপজেলার জয়পুর ইউনিয়নের চরআড়িয়ারা গ্রামের মৃত গোলজার মৃধার ছেলে।
২৩ জুন (রবিবার) সকালে সরেজমিনে গেলে ভুক্তভোগী হাবিব মৃধা জানায়, আখি ওরফে বন্যা বেগম অনুমান ২০১৫ সালে একই ইউনিয়নের আজমপুর গ্রামের শমীম শেখকে প্রথম বিবাহ করেন। ওই ঘরে তার একটা পুত্র সন্তান রয়েছে। ২০২৩ সালে বাবা মায়ের প্ররোজনায় শামীম শেখকে মানসিক ভারসাম্যহীন বলে তালাক দেয় আখি ওরফে বন্যা।
অতঃপর ২০২৩ সালের শেষের দিকে আখির মা বাবার সম্মতিতে ঢাকায় চাকুরীরত চর আড়িয়ারা গ্রামের হাবিব মৃধাকে ২য় স্বমী হিসাবে বিবাহ করে ওই নারী। বিবাহের পর বাবার বাড়িতেই অবস্থান করে আখি। পরবর্তীতে ২০২৪ সালের এপ্রিল মাসেরে মাঝামাঝি হাবিব ও আখি ঢাকার বাসায় সংসার শুরু করেন। এক পর্যায়ে আখি গর্ববতি হয়ে পড়ে। পরে ঈদুল আযহার ছুটির কথা বলে আখির চাচা মোনায়েমের সাথে ৩ ভরী সোনা ও নগদ দেড় লক্ষ টাকা নিয়ে চলে আসে আখি। তারপর থেকেই আখির ফোন বন্ধ পাওয়া যায়। পরবর্তীতে ঈদের ছুটিতে হাবিব শশুর বাড়ী গিয়ে স্ত্রীকে না পেয়ে ফিরে আসে এবং জানতে পারে তার স্ত্রী তার বাবা মায়ের প্ররোচনায় ডিভোর্স না দিয়ে রোজার ঈদের পরদিন মাগুরা জেলার মোহাম্মদ পুর থানার পলাশ বাড়ী গ্রামের একটি ছেলেকে বিবাহ করেছে। তার ঔরশজাত সন্এতান কে নষ্ট করে দিতে পারে আখি, এই আশংকা করছেন হাবিব। তবে এ বিষয়ে তিনি জিডি কিংবা মামলা করবেন বলে জানিয়েছেন।

হাবিবের মামাত ভাই সোহেল খান, মামী হাসি বেগম ও ভাবী রোজিনা বেগম বলেন, ১ম স্ত্রী মারা যাওয়ার পর হাবিব রামকান্তপুর গ্রামে আখিকে বিবাহ করে। বিয়ের পরে ঢাকার বাসায় সংসার করেছে ওরা। পরবর্তীতে জানতে পারি আমার ভাইকে তালক না দিয়ে অন্য একজনকে বিয়ে করছে ভাবী। এ ঘটনার বিচার চাই আমরা।

এ দিকে অভিযুক্ত আখি ওরফে বন্যা বেগমের মা আলেয়া বেগমকে ফোন দিলে তিনি বলেন, মেয়ে ঢাকার বাসায় ছিল। এখন কোথায় তা তিনি জানেন না। মেয়েকে কয়টি বিবাহ দিয়েছেন বলতেই তিনি ফোনটি কেটে দেন। পরবর্তীতে একাধিকবার ফোন দিলেও তিনি ফোনটি রিসিভ করেননি।
এ ছাড়া আখি ওরফে বন্যা বেগমকে তার ব্যক্তিগত (০১৯২০১২১৮৭৪) মোবাইলে ফোন দিলে বন্ধ পাওয়া যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin