বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

বঙ্গবন্ধু ও তার পরিবাবারের জন্য দীর্ঘ ১৬ বছর ধরে গরু কুরবানি দিয়ে আসছেন কাজী সরোয়ার!

আমিন টিভি ডেস্ক নিউজ
  • Update Time : মঙ্গলবার, ১৮ জুন, ২০২৪
  • ৪৪১ Time View

আমিন টিভি ডেস্ক নিউজঃ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী
শেখ হাসিনা ও যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির পক্ষে দীর্ঘ ১৬বছর ধরে গরু কুরবানি দিয়ে আসছেন কেন্দ্রীয় যুবলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও নড়াইল জেলা আওয়ামী লীগের সদস্য কাজী সরোয়ার হোসেন।
প্রতি বছরের ন্যায় এবারো পবিত্র ঈদুল আজহার পরের দিন মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় কালিয়া উপজেলার পহরডাঙ্গা ইউনিয়নের বাগুডাঙ্গা গ্রামের নিজ বাড়িতে এ কুরবানি দেওয়া হয় এবং এ গোশতের কিছু অংশ গরীব অসহায়সহ দলীয় নেতাকর্মীদের মধ্যে বণ্টন করে দেওয়া হয়।

কাজী সরোয়ার হোসেন বীর মুক্তিযোদ্ধা কাজী লোকমান হোসেনের ছেলে ও কালিয়া উপজেলার পহরডাঙ্গা ইউনিয়নের বাসিন্দা। বর্তমানে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও নড়াইল জেলা আওয়ামী লীগের সদস্য।

কুরবানির সময় উপস্থিত ছিলেন- সাবেক ছাত্রলীগ ও কেন্দ্রীয় যুবলীগ নেতা নাদিম মাহমুদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জামান হোসেন জন, সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার দাস, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শরিফুল ইসলাম অন্তর, সহ-সম্পাদক নাইম কাজীসহ আরো অনেকে।

যুবলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাজী সরোয়ার হোসেন বলেন, আগে আমার পিতা এ কুরবানির প্রথা চালু করেন। তাঁর মৃত্যুর পর আমি এ ধারা অব্যাহত রেখেছি। এরই ধারাবাহিকতায় গত ১৬ বছর ধরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির পক্ষে গরু কুরবানি দিয়ে আসছি। বঙ্গবন্ধুর ও তার পরিবারের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসার জায়গা থেকে আমি এ কুরবানি দিয়ে আসছি। এছাড়া আমার বাবা-মাসহ আমার পরিবারের অন্যান্যদের পক্ষে প্রতিবছর কুরবানি দিয়ে থাকি। এ ধারা অব্যাহত থাকবে ইনশাল্লাহ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin