বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

নড়াইলে মোটরসাইকেল দুর্ঘটনায় আবারো এক কিশোর নিহত!

আমিন টিভি ডেস্ক নিউজ
  • Update Time : শুক্রবার, ১৪ জুন, ২০২৪
  • ৩৫১ Time View

আমিন টিভি ডেস্ক নিউজঃ

নড়াইলে মোটরসাইকেল দুর্ঘটনায় আবারো এক কিশোরের মৃত্যু হয়েছে। নড়াইল-ঢাকা মহাসড়কের হাওয়াইখালী সেতু এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় নাঈম শেখ (১৭) নামের এ কিশোররের মৃত্যু হয়। শুক্রবার (১৪ জুন) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাঈম নড়াইলের কাশিপুর ইউনিয়নের ঈশানগাতী গ্রামের ওহিদ শেখের ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, নাঈম শেখ শুক্রবার সকালে তার চাচাবাড়ি নড়াইল থেকে মোটরসাইকেলে ঈশানগাতী গ্রামে যাচ্ছিল। পথিমধ্যে হাওয়াইখালী সেতু এলাকায় পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নাঈম মারা যায়।

তুলরামপুর হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক শওকত হোসেন জানান, সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নাঈম শেখ নিহত হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin