বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

কালিয়ায় বিনামূল্যে আমন বীজ ও সার বিতরণ!

আমিন টিভি ডেস্ক নিউজ
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
  • ৩৩৪ Time View

আমিন টিভি ডেস্ক নিউজঃ

নড়াইলের কালিয়ায় কৃষকের মধ্যে বিনামূল্যে উফশী আমন বীজ ও সার বিতরণ করেছে উপজেলা কৃষি বিভাগ। ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে চলতি খরিপ মৌসুমে উফশী আমন উৎপাদন বাড়ানোর লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় পৌরসদরসহ উপজেলার ১৪টি ইউনিয়নে ১২ শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুন) সকাল ১১টায় উপজেলা কৃষি অফিস চত্বরে এ সার ও বীজ বিতরণ করা হয়। এ সময় প্রত্যেক কৃষককে ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার ও ৫ কেজি উফশী আমন বীজ প্রদান করা হয়।

উপসহকারী কৃষি অফিসার মোঃ আবুল হাসানের সঞ্চালনায় ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ্ত রায় দীপনের সভাপতিত্বে অনুষ্ঠিত সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান খান শামীম রহমান। আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ইভা মল্লিক, সকল ইউনিয়নে কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ সহ প্রান্তিক চাষীরা।

উল্লেখ্য, ২০২৩-২০২৪ অর্থবছরে খরিপ-২/২০২৪-২৫ মৌসুমে উফসী আমন ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি কর্মসূচি প্রণোদনার আওতায় উপজেলার মোট ১২শত প্রান্তিক কৃষকদের মাঝে এ সকল উপকরণ বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin