
আমিন টিভি ডেস্ক নিউজঃ
নড়াইল সদর উপজেলার ঐতিহ্যবাহী মারিচা- ভবানীপুর- চাকই গরু ছাগলের হাট ঈদের আগের দিনও বসবে বলে জানা গেছে। ১২ জুন (বুধবার) সাপ্তাহিক হাটের দিন হাট মালিক মোঃ আজমল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আশেপাশের সকল হাট থেকে আমরা ক্রেতা ও বিক্রেতার অধিক সুবিধা দেওয়ায় তারা বেশ খুশী। এ ছাড়া আমাদের ঐতিহ্যবাহী চাকই হাটে লক্ষাধিক কুরবানির পশুর সমাগম হওয়ায় ক্রেতারা তাদের চাহিদা মাফিক কুরবানির পশু কিনতে পারে এবং নিরাপত্তা ও যোগাযোগ ব্যবস্থা ভালো থাকায় ক্রয়কৃত কুরবানির পশু নির্বিঘ্নে নিয়ে যেতে পারে। এমতাবস্থায়, জনস্বার্থে হাট কমিটির সিদ্ধান্ত মোতাবেক আগামী রবিবার হাট মিলবে বলে সকল ক্রেতা বিক্রেতাদের কুরবানির পশু ক্রয় বিক্রয়ের অনুরোধ জনিয়েছেন তিনি।