বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

কালিয়ায় ওয়ান শুটারগানসহ ৩ জন আটক!

আমিন টিভি ডেস্ক নিউজ
  • Update Time : শনিবার, ১ জুন, ২০২৪
  • ৪৪৫ Time View

আমিন টিভি ডেস্ক নিউজঃ

নড়াইলের কালিয়া পৌরসভার সীতারামপুর এলাকা থেকে ওয়ান শুটারগানসহ তিন অস্ত্র কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১ জুন) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এ বিষয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
পুলিশ সুপার মেহেদী হাসান জানান, আটককৃতরা হলো-খুলনার তেরখাদা উপজেলার কাটেংগা গ্রামের ইকবাল হোসেন মেলেকদার (৩৭), একই উপজেলার ইখড়ী গ্রামের ওবাইদুল্লাহ ফকির (৩৮) এবং নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামের জাকারিয়া হুসাইন (৩৩)। শুক্রবার রাত ১১টার দিকে ওয়ান শুটারগানসহ তাদেরকে আটক করা হয়। এ সময় একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।

তিনি আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে মোটরসাইকেলে ওই তিন ব্যক্তি অবৈধ অস্ত্র নিয়ে সীতারামপুরের দিকে আসছে। এরপর পুলিশের একটি দল কালিয়া পৌরসভার সীতারামপুরে বেন্দারচরগামী সড়কের পাশে অবস্থান নেয়। এ সময় ওই তিন অস্ত্র কারবারি পালানোর চেষ্টাকালে পুলিশ তাদের ওয়ান শুটারগানসহ আটক করে। এ ঘটনায় কালিয়া থানায় পুলিশ বাদী মামলা দায়ের হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন-অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, কালিয়া থানার ওসি খন্দকার শামীম উদ্দিনসহ আরো অনেকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin