বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

পররাষ্ট্রমন্ত্রীর আগমন উপলক্ষ্যে কনসাল জেনারেল নাজমুল হুদার সাথে যুক্তরাস্ট্র আ.লীগের সৌজন্য সাক্ষাৎ।

হাকিকুল ইসলাম খোকন, যুক্তরাষ্ট্র:
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ৬৩৩ Time View

হাকিকুল ইসলাম খোকন, যুক্তরাষ্ট্র:

যুক্তরাস্ট্রে পররাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশ আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি’র আগমণ উপলক্ষে কনসল জেনারেল ড.নাজমুল হুদার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাস্ট্র আ.লীগ। ২৯শে মে বুধবার সকাল সাড়ে দশটায় নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেটর কার্যালয়ে কনসাল জেনারেল নাজমুল হুদার সাথে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।খবর বাপসনিউজ।

কনসাল জেনারেল ড.নাজমুল হুদার সাথে এ সৌজন্য সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন যুক্তরাস্ট্র আ.লীগের উচ্চ পর্যায়ের পাঁচ সদস্যের প্রতিনিধিদল। যুক্তরাস্ট্র আ.লীগের উপদেষ্টা ও বাকসুর সাবেক জিএম ড. প্রদীপ রঞ্জন কর এর নেতৃত্বে এ প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন যুক্তরাস্ট্র আ.লীগের উপদেষ্টা ও সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, উপদেষ্টা ও বিশিষ্ট ব্যবসায়ী রমেশ চন্দ্র নাথ, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাসিব মামুন ও কার্যকরী কমিটির অন্যতম সদস্য মূলধারার রাজনীতিক খুরশেদ খন্দকার।

যুক্তরাস্ট্র আ.লীগের এ প্রতিনিধিদলের সাথে কনসাল জেনারেল ড.নাজমুল হুদার অত্যন্ত সৌহার্দপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। কনসাল জেনারেল প্রতিনিধি দলের সদস্যদেরকে বিদেশের মাটিতে বাংলাদেশের সুনামের জন্য কাজ করে যাওয়ার জন্য ভূয়সী প্রশংসা করেন। এ সময় তিনি প্রতিনিধি দলের প্রতি কৃতজ্ঞতা জানান কমিউনিটির বিভিন্ন কাজে সহযোগীতা করার জন্য। ছবিতে বাথেকে খুরশেদ খন্দকার,সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন,আব্দুল হাসিব মামুন,ড.নাজমুল হুদা ড. প্রদীপ রঞ্জন কর ও রমেশ চন্দ্র নাথ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin