বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

কালিয়ায় উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত।

আমিন টিভি ডেস্ক নিউজ
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ৪৬১ Time View

আমিন টিভি ডেস্ক নিউজঃ

নড়াইলের কালিয়ায় উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানদের প্রথম মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ মে (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদের আয়োজনে পরিষদের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা তথ্য অফিসার প্রস্ফুট মোন্ডলের সঞ্চালনায় ও নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান খান শামীম রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমন্বয় সভায় উপস্থিত ছিলেন, ইউএনও কালিয়া, রুনু সাহা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ্ত রায় দীপনসহ উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ, উপজেলা পরিষদের নবনির্বাচিত পুরুশ ভাইস চেয়ারম্যান মাহাবুবল আলম ও মহিলা ভাইস চেয়ারম্যান ববিতা বেগম, সকল ইউনিয়নের চেয়ারম্যানগন ও কালিয়া প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি শেখ গোলাম মোর্শেদ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে সকলের সাথে পরিচয় পর্ব শেষে নবনির্বাচীত চেয়ারম্যান খান শামীম রহমানকে ফুলেল শুভেচ্ছা জানান ইউএনও রুনু সাহা, ভাইস চেয়ারম্যান মাহাবুবুল আলমকে শুভেচ্ছা জানান বাবরা হাচলা ইউনিয়নের চেয়ারম্যান মোজাম্মেল হক ও ইলিয়াছাবাদ ইউনিয়নের চেয়ারম্যান মল্লিক মনিরুল ইসলাম এবং মহিলা ভাইস চেয়ারম্যান ববিতা বেগমকে শুভেচ্ছা জানান মাউলী ইউনিয়নের চেয়ারম্যান রোজী হক।

এ সময় ভার্চয়ালী যুক্ত হয়ে নড়াইল ১ এর সংসদ সদস্য বি এম কবিরুল হক(মুক্তি) নবনির্বাচীত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের শুভেচ্ছা জানান এবং আধুনিক উপজেলা গঠনে সকলের সহযোগীতা কামনা করেন।

এ ছাড়া প্যানেল চেয়ারম্যান হিসাবে প্রথম আড়াই বছরের জন্য ববিতা বেগমকে খসড়া অনুমোদন দেওয়া হয় এবং পরবর্তী আড়াই বছর মাহাবুবুল আলমকে এ দায়িত্বে বহাল করা হবে বলে ঘোঘনা দেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) প্রদীপ্ত রায় দীপন।

পরিশেষে সভাপতির বক্তব্যে খান শামীম রহমান উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তাদের দাপ্তরিক কাজে সচ্ছতা বজায় রাখার আহ্বান জানান এবং বিভিন্ন প্রকার দিক নির্দেশনা প্রদান করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin