বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

মোল্লাহাটে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষন।

শরীফ মাসুদুল করিম, মোল্যাহাট, বাগেরহাট
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
  • ৩৭২ Time View

মোল্লাহাট(বাগেরহাট) প্রতিনিধিঃ

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে বাগেরহাটের মোল্লাহাট উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ আগামী ২১ মে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বৃহস্পতিবার ১৬ মে উপজেলার সরকারি ওয়াজেদ মেমোরিয়াল পাইলট মাধ্যমিক বিদ্যালয় ভোট গ্রহণ কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণকর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক মোহাঃ খালিদ হোসেন ও পুলিশ সুপার আবুল হাসনাত খান।

এ সময় জেলা প্রশাসক বলেন স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে আমরা বদ্ধপরিকর নির্বাচনের চলমান সুশৃংখল পরিবেশ ভোট গ্রহণ ও ফলাফল প্রস্তুত পর্যন্ত অব্যাহত রাখতে হবে।

পুলিশ সুপার বলেন, প্রত্যেক কেন্দ্রে সশস্ত্র পুলিশ ছাড়াও মোবাইল টিম এবং স্টাইকিং টিম সার্বক্ষণে ধারের কাছে নিয়োজিত থাকবে এবং কেন্দ্র ও ভোটারদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে।

উপজেলা পরিষদ নির্বাচনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট গ্রহণে সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানালেন বাগেরহাটের জেলা প্রশাসক মোহঃ খালিদ হোসেন ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা নির্বাচন অফিসার সেক মুহাম্মদ জালাল উদ্দীন, উপজেলা নির্বাহী অফিসার শোভন সরকার, উপজেলা নির্বাচন কর্মকর্তা (নাম)
এই নির্বাচনে উপজেলার মোট ৩৯ টি কেন্দ্রে ২৯৮ টি ভোট কক্ষে জন্য ৩৯ জন প্রিজাইডিং অফিসার, ২৯৮ জন সহকারি প্রিজাইডিং অফিসার এবং ৫৯৬ জন পল্লিং অফিসারদের নিয়ে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin